মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Post Office: পলিথিন খাটিয়ে সরকারি অফিসের কর্মীরা…! পরিষেবা দিচ্ছেন গ্রাহকদের, অবাক করা পোস্ট অফিসের দেখা মিলবে এই জায়গায় | north 24 parganas hasnabad bhebia post office poor condition workers using polyethene save from rain

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


Last Updated:

Post Office: পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টপটপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে। 

X

ছাদের

ছাদের নিচে পলিথিন খাটিয়ে চলছে পরিষেবা

উত্তর ২৪ পরগনা: ছাদের ফাঁক দিয়ে টপটপ জল, পোস্ট অফিসে পলিথিন টাঙ্গিয়ে গ্রাহক পরিষেবা দিচ্ছেন কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে বর্ষা এলেই শুরু হয় জলযন্ত্রণা। পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টপটপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে। আর সেই জল থেকে অফিসের কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে কোন রকমে পলিথিন খাটিয়ে কাজ চালাচ্ছেন পোস্ট অফিসের কর্তব্যরত কর্মীরা।

উত্তর ২৪ পরগনার ওই পোস্ট অফিসের ভেতরের মত একই অবস্থা বাইরে রাস্তাতেও। পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জলযন্ত্রণার সৃষ্টি হচ্ছে। ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন, আবার অফিসের ভেতর ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল। প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানা কাজ মেটান, কিন্তু এই ভগ্নদশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায়। ফলে গ্রাহকদের প্রয়োজনীয় কাজে দেরি হওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

জানা গিয়েছে, এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এখনও স্থায়ী মেরামতের কোন উদ্যোগ নেয়নি দফতর। বর্ষার সময় বিদ্যুৎ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা, কারণ ভেতরে জমা জল থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই পরিস্থিতিতে পোস্ট অফিসের কর্মীরা জানান, এই অবস্থায় প্রতিদিন কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং পরিষেবা স্বাভাবিক রাখতে এই সমস্যার স্থায়ী সমাধান একান্ত প্রয়োজন। এদিকে, বর্ষার সময়ে পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণ গ্রাহকদেরও। এলাকার মানুষ ও স্থানীয় বিশিষ্টরা দ্রুত সমস্যার সমাধানের জন্য ডাক দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। না হলে আগামী দিনে পরিষেবার কাজ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Post Office: পলিথিন খাটিয়ে সরকারি অফিসের কর্মীরা…! পরিষেবা দিচ্ছেন গ্রাহকদের, অবাক করা পোস্ট অফিসের দেখা মিলবে এই জায়গায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর