সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

PUBG Mobile India লঞ্চের টিজার পোস্ট করেও মুছে দিল Krafton! দেশে আবার ফিরছে নাকি জনপ্রিয় গেম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
PUBG Mobile India লঞ্চের টিজার পোস্ট করেও মুছে দিল Krafton! দেশে আবার ফিরছে নাকি জনপ্রিয় গেম


PUBG Mobile India জনপ্রিয় এই রয়্যাল ব্যাটল গেম দেশে ফিরছে কি না, তা কিন্তু সত্যি এবার বড়সড় এক জল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে! এত দিন পর্যন্ত নানা কথা শোনা গেলেও গেম প্রস্তুতকারী সংস্থা Krafton-এর তরফ থেকে কোনও রকম সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র দেওয়ার কোনও রকম ইঙ্গিত মিলছিল না কেন্দ্রীয় সরকারের তরফেও। সরকার অবশ্য এখনও এই বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলেনি! কিন্তু সম্প্রতি নিজেদের YouTube চ্যানেলে যে PUBG Mobile India লঞ্চের টিজার প্রকাশ করেছে Krafton, তাতেই সবার চোখ কপালে উঠেছে!

সঙ্গত কারণেই দেখা দিয়েছে প্রশ্ন- তাহলে কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে? অথবা তা চলছে? শুধু জানতে দেওয়া হচ্ছে না? এটা ঠিক যে YouTube চ্যানেলে PUBG Mobile India গেমের টিজার লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই তা আবার মুছেও দিয়েছে Krafton। কিন্তু প্রশ্ন উঠছে- সরকারের তরফ থেকে যদি আশাবাচক কিছু ইঙ্গিত না পাওয়া যায়, তাহলে কি সংস্থা এই বাড়াবাড়ি করার সাহস পাবে? কেন না, যতই মুছে দেওয়া হোক, বিষয়টা যখন PUBG Mobile India গেমের লঞ্চ, তখন তা সহজে গেম লাভারদের শ্যেনচক্ষু এড়িয়ে যাওয়ার কথা তো নয়!

সত্যি বলতে কী, এড়িয়ে কিন্তু যায়নিও! এর মধ্যেই Twitter-এ বিষয়টি নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। অনেক ট্যুইটারেতিই প্রশ্ন তুলেছেন- তাঁরা কি সত্যিই PUBG Mobile India গেম লঞ্চের টিজার দেখলেন? আর শুধু YouTube হলেও না হয় একটা কথা ছিল! ব্যাপারটা কিন্তু শুধু সেখানেই সীমাবদ্ধ নেই। Krafton গেমের অফিসিয়াল Instagram হ্যান্ডেলেও একটা টিজার আপলোড করেছে। লিখেছে যে একেবারে নতুন রূপে দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে PUBG Mobile India; সবাই যেন তাঁদের স্কোয়াডমেটকে খবরটা তাড়াতাড়ি জানিয়ে দেন!

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিশ্ববাজারে লঞ্চ করেছে PUBG Mobile New State গেম। এক্ষেত্রে ২০৫১ সালের প্রেক্ষাপটে একটি ব্যাটেল রয়্যাল গেমের আদলে তৈরি করা হয়েছে এই PUBG Mobile New State। Google Play Store-এ গিয়ে PUBG: New State গেমের প্রি-রেজিস্ট্রেশন পেইজ থেকেই করা যাবে গেমের রেজিস্ট্রেশন। সেখানেই থাকবে Install when available অপশনও। তবে দেশে আপাতত উপলব্ধ নয় PUBG: New State। কারণ আগের মতোই নিজের অবস্থানে অনড় রয়েছে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। দেখা যাক ভবিষ্যতে কী হয়!





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর