বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

puja special recipe rasmalai cake– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৬০ সময় দেখুন
puja special recipe rasmalai cake– News18 Bangla


#কলকাতা: পুজোর খাওয়া বা মিষ্টি কোনওটাই এখন আর সেই সাবেক ঘরানায় আটকে নেই৷ সবকিছুতেই ঢুকে গিয়েছে ফিউশন৷ পুজোর মিষ্টির মেনুতে তাই রাখুন ফিউশন রসমালাই কেক৷

কী কী লাগবে

স্পঞ্জ কেক

ময়দা-দেড় কাপ
কন্ডেন্সড মিল্ক-২০০ গ্রাম
মাখন-১০০ গ্রাম
বেকিং পাউডার-১ চা চামচ
বেকিং সোডা-আধ চা চামচ
ভ্যানিলা এসেন্স-১ চা চামচ
ভিনিগার-১ চা চামচ
গরম দুধ-১/৪ চা চামচ
নুন- সামান্য
দুধ-১ লিটার

রসমালাই

ছানার জন্য

কর্নফ্লাওয়ার-১ চা চামচ
লেবুর রস-২ টেবল চামচ
হোলমিল্ক-৩ কাপ

রাবড়ির জন্য

চিনি-১/৪ কাপ
কন্ডেন্সড মিল্ক-২ টেবল চামচ
আমন্ড কুচি-২ টেবল চামচ
পেস্তা কুচি-২ টেবল চামচ
কাজু কুচি-২ টেবল চামচ
এলাচ গুঁড়ো-১ চা চামচ
দুধ-২ টেবল চামচ
কেশর-কয়েকটা স্ট্রান্ড

ময়শ্চারাইজিং কেকের জন্য

কন্ডেন্সড মিল্ক-২ টেবল চামচ
ঘন ক্রিম-২ কাপ
মিল্ক মশলা পাউডার-১ টেবল চামচ

স্পঞ্জ কেক স্পঞ্জ কেক

আইসিং-এর জন্য

কাজু-৩ টেবল চামচ
মিল্ক মশলা পাউডার-৭ টেবল চামচ

মিল্ক মশলা পাউডারের জন্য

পেস্তা-৩ টেবল চামচ
আমন্ড-৩ টেবল চামচ
চিনি-২ টেবল চামচ
গুঁড়ো এলাচ-১ চা চামচ
গুঁড়ো কেশর-প্রয়োজন মতো

কীভাবে বানাবেন

স্পঞ্জ কেক: বেকিং টিন তেল লাগিয়ে হালকা গ্রিজ করে নিয়ে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন৷ একটা বাটিতে মাখন গলিয়ে নিন৷ এর সঙ্গে কন্ডেন্সড মিল্ক দিয়ে ভাল করে ফেটিয়ে নিন৷ এবার ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন একসঙ্গে চেলে নিয়ে কন্ডেন্সড মিল্কের সঙ্গে মিশিয়ে নিন৷ একে একে ভিনিগার, ভ্যানিলা, দুধ মিশিয়ে মিহি করে মিশ্রণ তৈরি করে নিন৷ বেকিং টিন-এ ঢেলে ওভেনে ৩৫ মিনিট বেক করুন৷ ওভেন থেকে বের করে কেক ঠান্ডা করে রাখুন৷

রসমালাই: একটা প্যানে দুধ ফোটাতে থাকুন৷ এর মধ্যে লেবুর রস দিয়ে ছানা কেটে নিন৷ পাতলা কাপড়ে মুড়ে ছানার জল ছেঁকে নিন৷ এবার ঠান্ডা জলে ছানা ধুয়ে অতিরিক্ত জল শুষে রাখুন৷ প্লেটে ঢেলে ৪-৫ মিনিট ধরে নরম করে ছানা মেখে নিন৷ ছানামাখায় আধ চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আরও ২ মিনিট ভাল করে মেখে নিন৷ একটা প্যানে জল গরম করে চিনি দিয়ে ফুটিয়ে রস তৈরি করুন৷ ছানা থেকে গোল গোল বল তৈরি করে রসে ফেলে ১০-১২ মিনিট চড়া আঁচে ফোটান৷

রাবড়ি রাবড়ি

রাবড়ি: দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন৷ এর মধ্যে কুচনো বাদাম, চিনি, এলাচ গুঁড়ো, কেশ ও কন্ডেন্সড মিল্ক মিশিয়ে ঘন করে নিন৷ রসগোল্লা আর রাবড়ি দুটোই ঠান্ডা হয়ে গেলে রস থেকে রসগোল্লা তুলে রাবড়িতে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই৷

মিল্ক মশালার সব উপকরণ এক সঙ্গে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে মিল্ক মশালা তৈরি করে নিন৷ একটা বাটিতে দুধ, কন্ডেন্সড মিল্ক ও মিল্ক মশালা পাউডার এক সঙ্গে মিশিয়ে নিন৷

আইসিং: একটা বাটিতে ঘন ক্রিম ও মিল্ক মশালা পাউডার এক সঙ্গে দিয়ে বিট করে ফ্লাফি করে নিন৷

রসমালাই রসমালাই

কেক অ্যাসেমব্লিং: স্পঞ্জ আড়াআড়ি ভাবে দুটো লেয়ারে কেটে নিন৷ নীচের লেয়ারের ওপর ব্রাশ দিয়ে কন্ডেন্সড মিল্কের মিশ্রণ লাগান৷ এর ওপর রসমালাই দিন৷ তারওপর আইসিং-এর লেয়ার দিন৷ এর উপর কেকের অন্য লেয়ার দিয়ে বাকি রসমালাই ঢেলে পেস্তা কুচি ও কেশর ছড়িয়ে দিলেই তৈরি রসমালাই কেক৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর