সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Purba Bardhaman News: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৪ বছরের নাবালিকা, প্রতিবেশীর আমৃত্যু কারাবাস! বর্ধমানে নির্দেশ আদালতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

সাজাপ্রাপ্ত নাবালিকার পরিচিত। ধর্ষণের ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সেই মামলায় বিচারক এই সাজা ঘোষণা করেছেন।

News18News18
News18

ধর্ষণের ফলে বছর চোদ্দোর নাবালিকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় প্রতিবেশীকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল বর্ধমানের পকসো আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে আরও একবছর কারাবাস করতে হবে সাজাপ্রাপ্তকে। এ ছাড়াও পকসো অ্যাক্টের বিধান অনুযায়ী নাবালিকার পুনর্বাসন ও তার কল্যাণের জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এই মামলার বিশেষ সরকারি আইনজীবী গৌতম কুমার মুখোপাধ্যায় বলেন, সাজাপ্রাপ্ত নাবালিকার পরিচিত। ধর্ষণের ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সেই মামলায় বিচারক এই সাজা ঘোষণা করেছেন। পকসো আইন অনুযায়ী নাবালিকাকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন বিচারক।

জানা গিয়েছে, ভাতার থানা এলাকায় ওই নাবালিকার বাড়ি। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে ২০১৬ সালে ১৩ আগস্ট পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা করে নাবালিকা অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসক। এর পরই পরিবারের লোকজন কীভাবে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল তা নাবালিকার কাছে জানতে চান। ওই প্রতিবেশী মাস দুই-তিন আগে তাকে ধর্ষণ করে বলে নাবালিকা পরিবারের লোকজনকে জানায়।

এর পরই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সেদিনই থানায় অভিযোগ দায়ের করা হয়। পরের দিন বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য অভিযুক্ত জামিনে ছাড়া পায়। আদালতের অনুমতি নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার গর্ভপাত করানো হয়।

সাক্ষীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(এ)(এফ) এবং পকসো অ্যাক্টের ৪ ও ৬ ধারায় দোষী সাব্যস্ত করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান বিচারক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Purba Bardhaman News: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৪ বছরের নাবালিকা, প্রতিবেশীর আমৃত্যু কারাবাস! বর্ধমানে নির্দেশ আদালতের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর