Last Updated:
পুরুলিয়া: পুরুষদের পাশাপাশি বর্তমানে মহিলাদের স্বনির্ভর হওয়া খুবই প্রয়োজন। তাই মহিলাদের স্বনির্ভর করতে সরকারিভাবে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হচ্ছে সেলাই প্রশিক্ষণ। উৎকর্ষ বাংলা প্রকল্পের অন্তর্গত গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্সের মাধ্যমে কিছুটা হল স্বনির্ভরতার পথ খুঁজে পাবেন মহিলারা। ইতিমধ্যেই মানবাজার এক নম্বর ব্লক ক্যাম্পাসে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ।
উপরন্ত প্রশিক্ষণ শিবিরে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেক দিন ৫০ টাকা করে স্টাইপেন দেওয়া হবে। এছাড়াও পরবর্তী সময়ে সরকারি নানা সুযোগ সুবিধার তারা পাবেন। এ বিষয়ে মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি বলেন, মহিলাদের স্বনির্ভর করতে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই প্রশংসনীয়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ক্ষেতে এ কোন সাপ! সর্বনাশ! দেখেই দৌড়ে পালাচ্ছে মানুষ, মাথায় হাত সকলের
এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, মহিলাদের স্বনির্ভর করতে সরকার এরকম বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর আগেও রান্নার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এইবার সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় ৩৩ জন মহিলা এখানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যদের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন: পুরুলিয়া শহরে শেষ টোটোর রমরমা, আর চলবে না এই গাড়ি? বিশেষ নির্দেশ পৌরসভার!
দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে অর্থনৈতিক উন্নয়ন যতখানি হয় তেমনই বেকারত্ব দূরীকরণ সম্ভব। মহিলাদের স্বনির্ভর করতে বাড়তি রোজগারের রাস্তা খুলে দিতে এই হস্তশিল্পের প্রশিক্ষণ গুলি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 03, 2024 1:38 PM IST