মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Purulia News: ৭ লাখ টাকার ড্রোনে ৮০ শতাংশ ভর্তুকি! কারা পাবেন এই সুযোগ, দেখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

ড্রোনটির মূল্য সাত লক্ষ টাকা হলেও ক্রয় করার ক্ষেত্রে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় পাবেন

X

ড্রোনের

ড্রোনের ব্যবহার কৃষিকাজে

পুরুলিয়া: শুধুমাত্র ফটোশুট বা সিনেমার শুটিংয়ের জন্যই ড্রোন নয়। এবার কৃষিক্ষেত্রেও ড্রোনের বিরাট বড় ভূমিকা দেখা গিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই এর ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। জেলা পুরুলিয়াতেও শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা। অত্যাধুনিক কৃষি কাজের প্রশিক্ষণ দিতে পাটঝালদা গ্রামের কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করলো ঝালদা ব্লক কৃষি দফতর। এলাকার কৃষকদের নিয়ে হাতে কলমে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ বিষয়ে ঝালদা এক নং ব্লকের সহ কৃষি আধিকারিক স্বরূপ পান্ডা বলেন, এই অত্যাধুনিক এগরিল ড্রোন যন্ত্র চাষিদের অনেক উপকারে আসবে। এই যন্ত্রের মাধ্যমে কৃষকরা অল্প সময়ে বিশাল এলাকায় কীটনাশক ওষুধ স্প্রে করতে পারবেন। একদিনে প্রায় ৩০ একর জমিতে কীটনাশক স্প্রে করা যেতে পারে। এই যন্ত্রটির মূল্য সাত লক্ষ টাকা হলেও ক্রয় করার ক্ষেত্রে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় পাবেন কৃষকেরা। এছাড়াও এই ড্রোন ভাড়াতেও পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: সৌরবাতি, স্ট্রিট লাইট সব থাকলেও দূর হয়না অন্ধকার! আজব সমস্যায় পুরুলিয়ার এই শহর

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে কৃষকেরা বলেন, খুব কম সময়ে অনেক বড় জমিতে কীটনাশক স্প্রে করা যাবে। এর জন্য আর ফসলের ঝাড়ের ভিতর প্রবেশ করতে হবে না। সাপের কামড় থেকেও বাঁচা যাবে। ধান ক্ষেতে স্প্রে করতে সুবিধা হবে। কিন্তু সমস্যা হল যন্ত্রটির যা মূল্য তাতে তাদের অনেক টাকায় খরচ করতে হবে। এক বা দুই বিঘা জমিতে স্প্রে করার জন্য এত দামি যন্ত্র ক্রয় করা তাদের পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন: শীতে পিকনিক প্ল্যান করছেন? চলে যেতে পারেন পুরুলিয়ার ‘অফবিট’ জায়গায়, মন ভরে যাবে, গ্যারান্টি

তবে কৃষিদফতর থেকে এই ড্রোন ভাড়াতে পাওয়া গেলে অনেক উপকার হবে তাদের। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবন ধরার পরিবর্তন হচ্ছে। তাই কৃষিক্ষেত্রও উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি কাজ করা সম্ভব হচ্ছে। আগামী দিনে কৃষিক্ষেত্রকে একেবারে অন্য মাত্রায় পৌঁছে দেবে এই ড্রোনের ব্যবহার।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Next Article

Sundarbans: রায়মঙ্গলের দাপটে নাজেহাল কংক্রিটও! সব দেখেশুনে ঘুম উড়ছে বাংলাদেশ লাগোয়া বাংলায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর