Last Updated:
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: মানব জীবনে চলার পথে জীববৈচিত্রের বিরাট বড় ভূমিকা রয়েছে। যা আজ মানুষ প্রায় ভুলতে বসেছে। জীব বৈচিত্রের উপর আঁচ পড়লে ধ্বংস হয়ে যেতে পারে মানবজীবন। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা বাস্তবিকভাবে কী রয়েছে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করতে ও গ্রামের মানুষদের সচেতন করতে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে। এইদিন সকলের মধ্যে সচেতনতার বিশেষ বার্তা প্রদান করা হয়। পুরুলিয়া জেলার পাঁচটি কলেজ থেকে পড়ুয়ারা এই সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন গ্রামের মানুষও অংশ নেন এই সেমিনারে।
দৈনন্দিন মানুষের জীবনে জীব বৈচিত্রের বিরাট বড় ভূমিকা রয়েছে। বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তেই জীববৈচিত্রের ভারসাম্য বজায় রাখতে হবে। তা না হলে মানব জীবনের উপর বিরাট বড় ঝড় নেমে আসবে। আর তাই স্কুল-কলেজে বিভিন্ন সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 06, 2025 9:00 AM IST