শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

Rabindranath Tagore: জীবনের নানা সমস্যা দূর করবেন কবিগুরু! কীভাবে পথ দেখাবেন রবীন্দ্রনাথ? জানুন | thoughts of poet Rabindranath Tagore may change life | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩১৭ সময় দেখুন


Last Updated:

সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

+

কবিগুরুর

কবিগুরুর চিন্তাধারা অনুসরণ করলে সহজ হতে পারে জীবন

মালদহ, জিএম মোমিন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুসরণ করলেই সহজ হতে পারে জীবনযাত্রা। মুহূর্তে দূর হবে জীবনে চলার পথের একাধিক সমস্যা! কীভাবে কবিগুরুকে অনুসরণ করলে মিলবে সেই পথ? এবার জানালেন সাহিত্যবিদরা।

রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কবিতা ও সাহিত্যের মাধ্যমে সমাজকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। নিজের লেখার দ্বারা সমাজতন্ত্র, সাম্যবাদকে তুলে ধরেছেন। সমাজের সর্বস্তরের মানুষের জীবনযাত্রা সহজ এবং সফল করার লক্ষ্যে লিখেছেন একাধিক কাব্যগ্রন্থ।

মানুষ কঠিন অবস্থায় কীভাবে নিজেকে সময়ের সঙ্গে পরিবর্তন করবেন, কীভাবে সমাজে বসবাস করবেন, সমাজে চলার ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনধারার পথ বুঝিয়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী নয় জীবনের প্রত্যেক মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করলেই বিভিন্ন সমস্যা থেকে মিলবে মুক্তি বলে অভিমত সাহিত্যবিদদের।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কবিগুরু যেভাবে শিক্ষাকে মানুষের কর্মের অন্যতম চাবিকাঠি হিসেবে তুলে ধরেছেন, সেভাবেই বিশ্বভ্রাতৃত্ব, শিক্ষা, মানবতাবাদী আদর্শকেও গুরুত্ব দিয়েছেন। কবিগুরুর এই চিন্তাধারা অনুসরণ করেই বিশ্বের বহু মানুষ সফলতা অর্জন করছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর