বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

Radhika Yadav Update: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার! কী ভাবে মেরেছে, বলল সব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৬ সময় দেখুন


Last Updated:

হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এ নিজের বাড়িতেই বাবা-মায়েরা সঙ্গে থাকতেন রাধিকা৷ রাজ্যস্তরে টেনিস খেলেছেন৷ সম্প্রতি একটা টেনিস অ্যাকাডেমিও খুলেছিলেন৷ পাশাপাশি, ইনস্টাগ্রাম রিলস, ভিডিও এই সব থেকেও ভালই অর্থ উপার্জন করতেন রাধিকা৷ অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে পেরেছিলেন৷

News18News18
News18

হরিয়াণা: সকাল সাড়ে ১০টা৷ রান্নাঘরে পিছন ফিরে রান্না করছিল মেয়েটা৷ পিছন থেকে বাবা এসে পর পর ৩টে গুলি করল বাবা৷ তার নিজেরই বাবা৷ মেঝেতে মেয়ে লুটিয়ে পড়ার পরে থামেননি তিনি৷ তারপরেও পর পর ২টো গুলি৷ মোট ৫টা৷ হরিয়াণার গুরুগ্রামে তরুণ টেনিস প্লেয়ারের খুনের ঘটনার হাড়হিম বর্ণনা লেখা রয়েছে FIR-এর ছত্রে ছত্রে৷ এখানেই শেষ নয়, সেখানে উঠে এসেছে নিহত রাধিকা যাদবের বাবা দীপক যাদবের পিছিয়ে থাকা তীব্র পুরুষতান্ত্রিক মনোভাব৷ মেয়ের প্রতি ঘৃণা৷

হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এ নিজের বাড়িতেই বাবা-মায়েরা সঙ্গে থাকতেন রাধিকা৷ রাজ্যস্তরে টেনিস খেলেছেন৷ সম্প্রতি একটা টেনিস অ্যাকাডেমিও খুলেছিলেন৷ পাশাপাশি, ইনস্টাগ্রাম রিলস, ভিডিও এই সব থেকেও ভালই অর্থ উপার্জন করতেন রাধিকা৷ অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে পেরেছিলেন৷

এই বিষয়টাই ঠিক মেনে নিতে পারছিলেন না তাঁর বাবা দীপক যাদব৷ ঘটনার দিন গুলির শব্দ শোনা মাত্রই ওদেরই বাড়ির এক তলায় থাকা তাঁর কাকা ছুটে যান উপরে৷ এফআইআরে তিনি জানিয়েছেন, উপরে গিয়েই তিনি দেখেন রাধিকা রান্নাঘরের মেঝের মধ্যে পড়ে রয়েছে৷ রক্তে ভাসছে গোটা ঘর৷ সঙ্গে সঙ্গে তিনি ও তাঁর ছেলে রাধিকাকে নিয়ে হাসপাতালে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীপক জেরায় স্বীকার করেছেন যে, তাঁর গ্রাম ওয়াজিরাবাদের লোকজনেরা, তাঁকে মেয়ের পয়সায় খায় বলে খোঁটা দিত৷ জেরায় দীপক পুলিশকে বলেছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’

এখানেই শেষ নয়, দীপক পুলিশকে জেরায় বলেছেন, ‘‘পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল৷ এটা আমার মান সম্মানের ব্যাপার৷ আমার মানে লাগছিল৷ আমার কাছে লাইসেন্সড রিভরভার ছিল৷ মেয়ে তখন রান্নাঘরে রান্না করছিল৷ আমি পিছন থেকে ওকে ৩টে গুলি মারি৷ কোমরে৷ আমি আমার মেয়েকে খুন করেছি৷’’

পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/

Radhika Yadav Update: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার! কী ভাবে মেরেছে, বলল সব



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom