শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Raghu Dakat: পুজোর ছবি ‘রঘু ডাকাত’! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও | Raghu Dakat Movie Dev Anirban Bhattacharya Sohini Sarkar Idhika Paul in malda for raghu dakat promotion | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


Last Updated:

Raghu Dakat: মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়করাও।

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা, অনির্বাণরারঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা, অনির্বাণরা
রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা, অনির্বাণরা

মালদহ, সেবক দেবশর্মা, লিপেশ লালা: আর অপেক্ষা মাত্র কিছু দিনের। ‘ধূমকেতু’র অসাধারণ সাফল্যের পর এবার আসছে দেবের ‘রঘু ডাকাত’। ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত দেব। শনিবার ছবির টিম হাজির হল মালদহে। একেবারে উৎসবের আমেজে হল রঘু ডাকাতের প্রচার। অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মেগাস্টার দেবের আগমনে মালদহের রোদ ঝলমলে দিন হয়ে উঠল তারকা সজ্জিত।

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা

পুজোর ছবির ‘রঘু ডাকাত’এর প্রমোশনে মালদহে টিম নিয়ে হাজির হলেন অভিনেতা দেব। সঙ্গী সিনেমার অন্যান্য কলাকুশলীরা। মালদহের বৃন্দাবনী ময়দানে এদিন সিনেমার প্রথম প্রমোশন পর্ব অনুষ্ঠিত হল। কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম। তারকাদের দেখতে ময়দানে ভিড় জমান প্রচুর মানুষ। দর্শকদের সঙ্গে কখনও হাত মেলাতে, কখনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতা দেবকে। একইসঙ্গে সিনেমার গানে নাচতে ও গাইতেও দেখা যায় নায়ক নায়িকাদের।

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব

আরও পড়ুনঃ ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে

মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়ক-সহ বহু বিশিষ্ট মানুষও। দুপুর একটা নাগাদ বিশেষ ভ্যানে মালদহের বৃন্দাবনী ময়দানে এসে পৌঁছয় টিম রঘু ডাকাত। এরপর থেকে মাঠ জুড়ে শুধুই উচ্ছ্বাস আর উন্মাদনা। কান ফাটানো উল্লাস ভক্ত সমুদ্রের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Raghu Dakat: পুজোর ছবি ‘রঘু ডাকাত’! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর