রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

realme 10 launched in india, রিয়ালমি ১০ ভারতে লঞ্চ করল – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ সময় দেখুন
realme 10 launched in india, রিয়ালমি ১০ ভারতে লঞ্চ করল – News18 Bangla


#কলকাতা: খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme 10। গত মঙ্গলবার ট্যুইটারে এই তথ্য জানিয়েছে চাইনিজ স্মার্টফোন কোম্পানি Realme। এরই সঙ্গে কোম্পানি তার ওয়েবসাইটে ইভেন্ট পেজের মাধ্যমে Realme 10 লঞ্চ সংক্রান্ত একটি টিজারও প্রকাশ করেছে।

Realme 10 গত মাসে বাছাই করা এক গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি MediaTek Helio G99 প্রসেসর ফিচার সহ ভারতে এবার লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন- টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

সম্প্রতি Realme India ট্যুইট করে জানিয়েছে যে শীঘ্রই ভারতে Realme 10 লঞ্চ হবে। তবে এই পোস্টে স্মার্টফোন লঞ্চের জন্য কোনও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। তবে এর জন্য ‘Coming Soon’ ট্যাগ ব্যবহার করে আগ্রহী গ্রাহকদের আশ্বাস দেওয়া হয়েছে।

এই ফোন লঞ্চের জন্য কোম্পানি তাদের ওয়েবসাইটে একটি ইভেন্ট পেজও তৈরি করেছে। আগ্রহী গ্রাহকরা তাদের ওয়েবসাইটে গিয়ে নোটিফাই মি বাটনে ক্লিক করে এই ফোন সংক্রান্ত নতুন আপডেট দেখতে পারেন।

এই ৪জি স্মার্টফোনটি ইন্দোনেশিয়া সহ নির্বাচিত গ্লোবাল মার্কেটে গত মাসেই লঞ্চ করা হয়েছে। ৪ জিবি +৬৪ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার ৬০০ টাকা।

আরও পড়ুন- বছর শেষ হওয়ার আগেই ঘরে আনুন মনপসন্দ স্মার্ট টিভি! নামমাত্র দামে মিলছে এই সেলে

গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী সাদা এবং কালো এই দুটি রঙের বিকল্পেই স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন। সাম্প্রতিক প্রকাশিত একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে, Realme 10 ৪জি ভারতে ৪ জিবি + ৬৪ জিবি, ৪ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ১৫৬ জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।

Realme 10 গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত Realme ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য দেয়নি। তবে আশা করা যেতে পারে যে, ফোনটির স্পেসিফিকেশন অনেকটাই গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো হবে।

Realme 10 স্মার্টফোনটিতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ARM G57 MC2 GPU সহ একটি অক্টা-কোর 6nm MediaTek Helio G99 প্রসেসর রয়েছে। এটি Android 12 বেস সহ realme UI 3.0 প্রসেসরে চলে। এটিতে একটি ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১,০৮০×২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এই ফোনের সামনে একটি ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে। স্মার্টফোনের ব্যাটারি 5,000mAh পাওয়ার যুক্ত এবং 33W SuperVooc ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেমেও এতে দেওয়া রয়েছে।

Published by:Suman Majumder

First published:

Tags: Realme



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর