বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

recipe for fish and chips– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
recipe for fish and chips– News18 Bangla


#কলকাতা: পুজো আসছে৷ আর পুজো মানেই দেদার আড্ডা আর খাওয়া-দাওয়া৷ মহালয়া থেকেই প্ল্যান হয়েছে আড্ডার? চিন্তা নেই, বিকেলের আড্ডায় বানিয়ে ফেলুন ফিশ অ্যান্ড চিপস৷ আলুভাজা আর ফিশ ফ্রাই-এর এই যুগলবন্দিতে আড্ডা জমবেই৷

কী কী লাগবে-

আলু-৪টে বড় (স্ট্রিপ করে কাটা)
ময়দা-১ কাপ
বেকিং পাউডার-১ চা চামচ
নুন-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
দুধ-১ কাপ
ডিম-১টা
ভেজটেবল অয়েল-ভাজার জন্য পরিমাণ মতো
ভেটকি ফিলে-৭০০ গ্রাম

আরও পড়ুন: চিকেন ফ্রাই তো শুনেছেন, জানেন ‘চিকেন ফরচা’ কি?

কীভাবে বানাবেন-

আলুর স্ট্রিপ মাঝারি সাইজের বাটিতে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন৷ অন্য একটা বাটিতে ময়দা, বেকিং পাউডার, নুন ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন৷ এর মধ্যে ডিম ও দুধ দিয়ে মিহি ব্যাটার তৈরি করে নিন৷ ২০ মিনিট রেখে দিন এই মিশ্রণ৷

ফ্রাইং প্যানে তেল গরম করুন৷ আলু ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে টিস্যুর ওপর তুলে রাখুন৷ এতে অতিরিক্ত তেল শুষে নেবে৷

এবার একটা একটা করে ফিলে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়তে থাকুন৷ সোনালি করে ভেজে তুলে একই পদ্ধতিতে টিস্যুতে রেখে অতিরিক্ত তেল টেনে নিন৷

সাদা টার্টার সস ও টোম্যাটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশ অ্যান্ড চিপস৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর