বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

Refrigerator : কোন খাবার কত দিন নিরাপদ ফ্রিজে? জানুন বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
Refrigerator : কোন খাবার কত দিন নিরাপদ ফ্রিজে? জানুন বিশদে


বর্তমান দ্রুতগতির জীবনে আমাদের অবসর ক্রমশ ফুরিয়ে আসছে। বাড়ি, অফিস বা কাজের চাপ থেকে একটু রেহাই পেয়ে হয়তো ঠিকঠাক খাওয়ার সময়ও করে উঠতে পারছি না আমরা। তারপর যদি কেউ কর্মরতা হন, তা হলে তো কথাই নেই, চাপ দ্বিগুণ বেড়ে যায়। তাই অনেকেই এখন খানিকটা অবসর সময় পেলেই রান্নাবান্না সেরে রেফ্রিজারেটরে তুলে রাখেন। সেই খাবার চলতে থাকে বেশ কয়েকদিন। এতে একদিকে সময়ও বেচে যায় আবার সময় মতো খাবারও পাওয়া যায়।

কিন্ত এই লাইফস্টাইলে সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের স্বাস্থ্য। ফ্রিজে তুলে রাখা যে সব খাবার আমরা প্রতিদিন খাই, তা আদৌ কতটা সুরক্ষিত? আর যদি হয়েও থাকে তাহলে ঠিক কতক্ষণ তা ফ্রিজে রাখা যেতে পারে? এই সমস্ত খাবার অজান্তেই আমাদের শরীরের কোনও ক্ষতি করে দিচ্ছে না তো ? মনের মধ্যে যদি কখনও এইরকম প্রশ্ন এসে থাকে, তাই কিছু তথ্য দেওয়া হল। ফ্রিজে তুলে রাখা খাবার কতটা সময় ভালো থাকতে পারে জেনে নিন।

  • চেষ্টা করতে হব রান্না করা ভাত দু’দিনের মধ্যে খেয়ে নিতে। ফ্রিজ থেকে বার করে গরম করতে যাওয়ার আগে অন্তত কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখতে হবে।
  • রান্না করা ডাল দু’দিনের মধ্যে খেয়ে নেওয়াই ভাল। এর বেশি রাখলে ওই ডাল থেকে কখনো কখনো পেটে গ্যাসের সমস্যা হতে পারে।
  • কাটা ফল বা সবজি ফ্রিজে খুব বেশিদিন না রাখার চেষ্টা করতে হবে। একান্তই প্রয়োজন হলে এয়ারটাইট কনটেইনারে রাখতে হবে।
  • ফ্রিজে রাখা কাটা পেঁপে ছয় ঘণ্টার মধ্যে খেয়ে নিতে হবে।
  • কাটা আপেল চার ঘণ্টার বেশি রাখবেন না। এর বেশি থাকলে বিপত্তি বাড়তে পারে।
  • এগুলো ছাড়াও চেরি সাতদিনের জন্য রাখা যেতে পারে, ব্লুবেরি, স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরি ছয় সপ্তাহের জন্য, লেবুজাতীয় ফল এক থেকে তিন সপ্তাহের জন্য আঙুর সাত দিনের জন্য ফ্রিজে রাখায় অসুবিধে নেই।
  • গোটা তরমুজ প্রায় দু’সপ্তাহের জন্য রাখতে যেতে পারে, কিন্তু কাটা হলে দুই থেকে চার দিনের মধ্যে খেয়ে নেওয়াই ভালো।
  • আনারস রাখা যেতে পারে পাঁচ-সাত দিনের জন্য, কিন্তু চেষ্টা করতে হবে বিনস্‌জাতীয় কিছু থাকলে তা যেন চার দিনের বেশি ফ্রিজে না থাকে।
  • এছাড়াও কর্ন দু’দিনের জন্য, বেগুন সাত দিন, মাশরুম এক সপ্তাহের বেশি রাখা ঠিক নয় ৷  এই নিয়ম না মানলে শরীরের ক্ষতি হতে পারে ।

Published by:Arpita Roy Chowdhury

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর