সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

reno-9-series-will-be-launched-on-november-24-know-the-specifications | ২৪ নভেম্বর আসছে Oppo Reno 9 সিরিজ! থাকবে দুর্ধর্ষ ক্যামেরা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
reno-9-series-will-be-launched-on-november-24-know-the-specifications | ২৪ নভেম্বর আসছে Oppo Reno 9 সিরিজ! থাকবে দুর্ধর্ষ ক্যামেরা – News18 Bangla


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে লঞ্চ করা হতে চলেছে Oppo Reno 9 সিরিজের স্মার্টফোন। Oppo কোম্পানির তরফে Oppo Reno 9 সিরিজ ফোন লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। Oppo তাদের Oppo Reno 9 সিরিজের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এর মধ্যে রয়েছে Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro +। জানা গিয়েছে যে Reno 9 Pro + ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩। Oppo Reno 9 সিরিজের ফোন চিনে ২৪ নভেম্বর লঞ্চ করা হবে। Oppo কোম্পানি তাদের চিনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই ফোনের ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে।

জানা গিয়েছে যে Oppo Reno 9 সিরিজের ফোন আলাদা আলাদা ক্যাটাগরিতে লঞ্চ করা হতে চলেছে। Reno 9 লোয়ার মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হতে চলেছে, Reno Pro আপার মিড রেঞ্চে লঞ্চ করা হতে চলেছে এবং Reno Pro + প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে চলেছে। Reno 9 Pro + ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। Reno 9 ফোন পাওয়া যেতে পারে নিউ রোজ গোল্ড শেড কালারে, Reno 9 Pro ফোন পাওয়া যেতে পারে শিমারি গোল্ড কালারে, Reno 9 Pro + ফোন পাওয়া যেতে পারে কালো রঙে।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক’টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

Oppo Reno 9 ফোনের ফিচার –

এই ফোনে ব্যবহার করা হতে পারে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ এইচজেড। এই ফোনে ব্যবহার করা হতে পারে প্যানেল ১০ বিট কালার সাপোর্ট। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Oppo Reno 9 ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি এসওসি। এই ফোনে ব্যবহার করা হতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ডব্লু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৬৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

Reno 9 Pro-এর ফিচার –

এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ এসওসি। এই ফোনে ব্যবহার করা হতে পারে ১৬জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ডব্লু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৫০ মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম।

Reno 9 Pro +-এর ফিচার –

এই ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৪৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: OPPO, Oppo Reno, Tech news



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর