05
কিন্তু এমন একটা আসামীর কি মৃত্যুদণ্ড প্রাপ্য নয়? সেঁজুতি জানান, ‘ফাঁসি নিয়ে চর্চা না করে মহিলাদের কর্মক্ষেত্রের সুরক্ষার জন্য সিস্টেমের বদল নিয়ে আলোচনা করা উচিত। একটা দুটো ফাঁসি দিয়ে কিছুই হবে না, সিস্টেমের বদল দরকার। দরকার আলোচনা। কেন অপরাধ হয়, কীভাবে এর উৎপত্তি-এগুলো অনেক দীর্ঘ আলোচনা। সমাজ কী এগুলো নিয়ে আলোচনা করতে তৈরি? আসলে কিছু হলেই আমরা ফাঁসি, ফাঁসি বলে চিৎকার করি। কিন্তু ফাঁসি যদি সমাধান হত, তাহলে তো তারপরে আর অপরাধ হত না। বাস্তবে কি তা হয়?’