শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

RG Kar Hospital সেই আরজি করের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু! কাকে ধরল পুলিশ জানেন? সর্বনাশ! চমকে উঠবেন শুনে! কী ঘটেছে মালদহের হোটেলে? junior doctor death police investigation on boy friend meets at malda hotel in west Bengal | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

RG Kar Hospital: ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক নিজে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস-এর ছাত্র।

কী ঘটেছে জানেন!কী ঘটেছে জানেন!
কী ঘটেছে জানেন!

সেবক দেবশর্মা, মালদহ: আরজি করের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক। মৃতের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। যদিও, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক নিজে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস-এর ছাত্র। নাম উজ্জ্বল সরেন। মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এমবিবিএস-এর ছাত্রী। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে।

বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। প্রেমিক উজ্জ্বলের সঙ্গে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদহে এসেছিল। এরপর তারা দুজন মালদহ শহরের একটি হোটেলে ছিল। সেখানেই অসুস্থ হয়ে পড়ে আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া। এরপর তাকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কলকাতা নিয়ে যাওয়ার পথে শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের অভিযোগ, ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। পরিবারের অনুমান গর্ভবতী ছিল তাঁদের মেয়ে। এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে অনিন্দিতা। এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল। সেই সঙ্গে অনিন্দিতার ওপর উজ্জ্বল বিভিন্ন রকম ভাবে মানসিক অত্যাচার করত বলে অভিযোগ পরিবারের। এদিকে এই ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা ছিল। কিন্তু শেষে তাকে আটক করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

RG Kar Hospital: সেই আরজি করের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু! কাকে ধরল পুলিশ জানেন? সর্বনাশ! চমকে উঠবেন শুনে! কী ঘটেছে মালদহের হোটেলে?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর