Last Updated:
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা সম্প্রতি তাঁর কন্যাসন্তান জুনাইরার জন্মদিনে মাতৃত্বের সফর নিয়ে একটি আবেগঘন রিল শেয়ার করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর সন্তানের জন্ম হয়েছিল ‘ন্যাচারাল বার্থ’-এর মাধ্যমে। আর এই একটি শব্দ ঘিরেই শুরু হয় চরম বিতর্ক। যদিও রিচা ট্রোলারদের একেবারে জবাব দিয়ে চুপ করিয়ে দেন।
১৬ জুলাই, ঋচা ও আলি ফজলের কন্যা জুনাইরার বয়স হল এক বছর। সেই উপলক্ষে রিচা একটি রিল পোস্ট করেন, যেখানে তাঁর গর্ভাবস্থার থেকে শুরু করে মা হওয়ার নানা মুহূর্ত ধরা আছে। এই রিলের ক্যাপশনে তিনি লেখেন —
অনেকে রিলটি পছন্দ করলেও, কেউ কেউ তাঁর ‘ন্যাচারাল বার্থ’ শব্দচয়নকে ঘিরে আপত্তি জানান। এক ইউজার লেখেন —
জবাবে রিচা লেখেন —
এরপর আরেকজন মন্তব্য করেন, রিচা’র উচিত ছিল ‘ভ্যাজাইনাল ডেলিভারি’ বলা। তখন রিচা ক্ষেপে গিয়ে জবাব দেন —
পরে তিনি নিজের কমেন্ট সেকশনটি মুছে ফেলেন ঠিকই, কিন্তু স্পষ্ট জানিয়ে দেন— নিজের বক্তব্যের জন্য কোনও আফসোস তাঁর নেই।
এর আগেও এই ‘ন্যাচারাল ডেলিভারি’ শব্দ নিয়ে সেলেব্রিটিদের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। কিছুদিন আগেই সুনীল শেট্টি তাঁর মেয়ে অথিয়া শেট্টির সি-সেকশন ছাড়া সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেন, আর সেই নিয়েও শুরু হয় বিতর্ক।
কিন্তু রিচার স্পষ্ট বার্তা— ভাষার দখল যাঁর, ব্যাখ্যার অধিকারও তাঁর।
Kolkata,West Bengal
July 19, 2025 8:21 AM IST
‘আমার শরীর, আমার সন্তান!’ নরমাল ডেলিভারি বিতর্কে বিপুল ট্রোল! সবার মুখে ঝামা ঘষে কী বললেন অভিনেত্রী রিচা চাড্ডা?