সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

RIL AGM 2021 : ‘ডিজিটাল বিপ্লবে নয়া দিগন্ত নতুন জিও স্মার্টফোন!’ রিলায়েন্স পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত সুন্দর পিচাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৭৭ সময় দেখুন
RIL AGM 2021 : ‘ডিজিটাল বিপ্লবে নয়া দিগন্ত নতুন জিও স্মার্টফোন!’ রিলায়েন্স পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত সুন্দর পিচাই


#মুম্বই : ভারতে খুব শিগগিরই আসছে সবথেকে সাশ্রয়কারী এন্ড্রয়েড ফোন । 24 জুন, বৃহস্পতিবার Reliance-এর Annual General Meeting 2021-এ ভক্তদের উদ্দেশ্যে এমনই সুখবর জানালেন মুকেশ আম্বানি। পাশাপাশিই তিনি আরও জানিয়েছেন যে, এই JioPhone Next এখনও পর্যন্ত ভারতের সবথেকে সস্তার 4G স্মার্টফোন হতে চলেছে, যা তৈরি করেছে Google এবং Reliance Jio দুই সংস্থা মিলে। রিলায়েন্সের সঙ্গে এই নয়া উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai)। তিনি তাঁর ট্যুইটার বার্তায় লেখেন এই নতুন সাশ্রয়ী মূল্যের জিও স্মার্টফোন দিয়ে শুরু হতে চলেছে ভারতের ডিজিটাইজেশনকে ত্বরান্বিত করার আরও এক বৈপ্লবিক প্রয়াস।

সোশ্যাল মাধ্যম ট্যুইটারে সুন্দর পিচাই লেখেন, রিলায়েন্সের সঙ্গে আমাদের অংশীদারিত্বর মধ্যে দিয়েই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলি ঘোষণা করতে আগ্রহী। JioPhone Next নিয়ে Google CEO সুন্দর পিচাই বলছেন, ‘এই কঠিন সময়ে আমাদের জীবন আরও অনলাইনের দিকে এগিয়ে চলেছে। তাই প্রযুক্তিকে আরও বেশি গুরুত্ব দিলে, তা সবার জন্যই মঙ্গল। Reliance Jio-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করার এই অভিজ্ঞতা আমাদের হৃদয়ে থেকে যাবে।’

সুন্দর পিচাই এদিন আরও বলেন যে, ‘এই সস্তার নতুন JioPhone Next আরও বিপুল পরিমাণে মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার করার একটা রাস্তা তৈরি করে দেবে।’ এই JioPhone Next-এ থাকছে একটি অপ্টিমাইজড অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেম দেওয়ার কাজই করছে Google। আসলে এটি Android-এর একটি স্পেশ্যাল ভার্সন দ্বারা চালিত হবে। এর আগে এই সেগমেন্টে কোম্পানি JioPhone এবং JioPhone 2 এই দুটি ফিচার ফোন লঞ্চ করেছিল। সেই জায়গায় এবার নতুন ভার্সন আসছে, যা স্মার্টফোন এবং 4G সাপোর্টেড। চলতি বছরের 10 সেপ্টেম্বর থেকে ভারতীয়রা এই JioPhone Next কিনতে পারবেন বলে জানিয়েছেন মুকেশ আম্বানি।

Published by:Sanjukta Sarkar

First published:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর