Last Updated:
বাঁকুড়া: জানেন প্রত্যন্ত জঙ্গলমহলের একটা ছেলে, একটা পুরানো সাইকেল আর ৫০০ টাকা নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে মানুষকে হেলমেট পরানোর জন্য। সাইকেল চালিয়েছে ২৪৩৬০ কিলোমিটার। আপনি হয়ত চেনেনই না তাকে। হয়ত পাশ দিয়ে কোনওদিন চলে গেছেন কিন্তু সাধারণ এক ছেলে বলে ঘুরে তাকাননি। কিন্তু জঙ্গলমহলের এই ছেলেই সড়ক সুরক্ষার বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে নিজের ভাঙ্গা সাইকেলে করে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় এবং বিদেশে।
চরম প্রতিকূলতা থাকা সত্বেও নিজের ভাঙ্গা সাইকেলটাকে একটু সারিয়ে নিয়েই বেরিয়ে পড়ে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার রানীবাঁধ ব্লকের জানলেজা গ্রামের ২৪ বছরের যুবক বিপ্লব সিং। বিপ্লব নিজের সাইকেল নিয়ে তাতে সড়ক সুরক্ষার বার্তা ঝুলিয়ে পৌঁছে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, এছাড়াও হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থান। পৌঁছে গেছে দুর্গম ঠান্ডায় দার্জিলিং-সিকিম হয়ে নেপাল, ভুটান।
ভাঙ্গা সাইকেল, সঙ্গে মাপা লাগেজ এবং পকেটে ৫০০ টাকা আর এক বুক সাহস নিয়ে ২০২৪ সালের এপ্রিল মাসে বেরিয়ে পড়ে বিপ্লব। কোথায় থাকবে? কি খাবে? কিছু হলে কোথায় পাবে অর্থ? এইসব প্রশ্নের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সে দমে যায়নি।
আরও পড়ুন: দেখতে দেখতে আস্ত পাথর পায় ভগবানের রূপ! দুই ভাইয়ের হাতের যাদু বদলে দিল গোটা এলাকার নামযশ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রানিবাঁধ ব্লকের একজন সহৃদয় সমাজসেবী এগিয়ে আসেন বিপ্লবের এই অভিযানে খুঁটি হয়ে দাঁড়াতে। রানীবাঁধের এই যুবক জানিয়েছেন, “বাড়ি থেকে বেরিয়ে ছিলাম ৫০০ টাকা নিয়ে। কিছুই নিশ্চিত ছিল না। শুধু ইচ্ছা ছিল যে আমার সড়ক সুরক্ষার বার্তা পৌঁছে দেব দেশের কোনায় কোনায়। রানিবাঁধ ব্লকের বিশিষ্ট সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন মাহাত সাহায্য করেছিলেন।”
আরও পড়ুন: পাথরের স্থাপত্যে ইতিহাসের ছন্দ, মল্লরাজাদের নগরী বিষ্ণুপুর যেন প্রাচীন রোমান সভ্যতা
কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। অজুহাত নয়, করে দেখিয়েছে বিপ্লব। কষ্ট করে বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল থেকে একটা দাগ কাটার চেষ্টা করেছে সে। রাস্তায় ১০ জন হলেও বিপ্লবের বার্তা পেয়ে হেলমেট পরছেন বাইক চালক থেকে শুরু করে বাইকের পিছনে বসা আরোহীরা।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 10, 2025 3:56 PM IST
Jhargram News: পৌষের শেষে আচমকা কপাল খুলল অনন্তের! একসঙ্গে পেলেন ৫টি এই বিশেষ যন্ত্র তৈরির অর্ডার