মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Samsung galaxy A54 features and price, Samsung galaxy A54 এর দাম ও ফিচার্স – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
Samsung galaxy A54 features and price, Samsung galaxy A54 এর দাম ও ফিচার্স – News18 Bangla


কলকাতা: ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে Samsung-এর নতুন Galaxy A54। আসলে এটি Galaxy A53-এরই পরবর্তী ভার্সন। এই নতুন ডিভাইসটিতে হার্ডওয়্যারের পাশাপাশি ডিজাইনও আপগ্রেড করা হয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নতুন ছোঁয়া। Samsung-এর মিড-রেঞ্জের ফোনগুলির মধ্যে এটি বেশ উন্নত।

২০২২ সালে Galaxy A53 ছিল সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিড-রেঞ্জের ফোনগুলির মধ্যে একটি। দেখে নেওয়া যাক Galaxy A54 তার থেকে কতটা আলাদা—

ডিজাইন:

খুব স্বাভাবিক ভাবেই এটি একটি স্মার্টফোনের বহিরঙ্গের বিষয়। কিন্তু তা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত যখন আপগ্রেডেশনের প্রসঙ্গ রয়েছে। Galaxy A54-তে গ্লাস স্যান্ডউইচ ডিজাইন দেওয়া হয়েছে। ফলে মিড-রেঞ্জ হলেও এর চেহারায় প্রিমিয়াম ভাব রয়েছে। Galaxy A53-তে কিন্তু প্লাস্টিকের কালো প্যানেল দেওয়া ছিল।

আরও পড়ুন- Vivo-র এই বড় ডিসপ্লে-র ফোনের দাম কমল ৬ হাজার টাকা! Flipkart-এ দুর্দান্ত সেল

ডিসপ্লে:

Galaxy A54-তে রয়েছে ১০০০nits পিক ব্রাইটনেস এবং ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৪-ইঞ্চি AMOLED ডিসপ্লে। Galaxy A53-তে ১২০Hz রিফ্রেশ রেট ছিল বটে তবে এর পিক ব্রাইটনেস ছিল ৮০০nits। যদিও সঙ্গে ছিল ৬.৫-ইঞ্চি AMOLED ডিসপ্লে পায়।

পারফরম্যান্স:

Galaxy A54 স্মার্টফোনটি চালিত হচ্ছে নতুন Exynos 1380 প্রসেসরে। AnTuTu-তে এর স্কোর ৫ লক্ষেরও বেশি। Galaxy A53 চালিত হত Exynos 1280 প্রসেসরে। AnTuTu-এ এর স্কোর ছিল ৩.৮ লক্ষের কাছাকাছি। হার্ডওয়্যারের ক্ষেত্রে, Galaxy A54 পুরনো মডেলের তুলনায় ৩০ শতাংশ দ্রুত কাজ করতে পারবে।

ক্যামেরা:

Galaxy A54-এ রয়েছে ৫০ মেগাপিকসেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। Galaxy A53-এ ছিল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সঙ্গে ছিল ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

সফ্টওয়্যার:

Galaxy A54 চালিত হচ্ছে Android 13 ভিত্তিক OneUI 5.1-এ। Galaxy A53-তেও কিন্তু আপডেট করে নেওয়া সম্ভব। কিন্তু পরবর্তীকালে Galaxy A54 চারটি বড় Android OS আপডেট পাবে। যেখানে, Galaxy A53 পাবে আরও তিনটি।

আরও পড়ুন- WhatsApp-এ কি মাঝে মাঝে এমন লেখা আসে! ভাল না খারাপ, এখনই জানুন

ব্যাটারি:

দু’টি ফোনেই রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি এবং ২৫W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। আলাদাভাবে চার্জার কিনতে হবে।

সুতরাং বোঝাই যাচ্ছে, আগের ডিভাইসটির তুলনায় Samsung Galaxy A54 সামান্য ছোট। তবে, এতে প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরম্যান্সের ক্ষেত্রে Galaxy A54 উন্নত। ক্যামেরায় অবশ্য সামান্য এগিয়ে থাকবে Galaxy A53।

Galaxy A54-এর ৮জিবি/১২৮জিবি ভেরিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। একই ভেরিয়েন্টে Galaxy A53-এর দাম কমে ৩৩,৪৯৯ টাকা হয়ে গেছে।

Published by:Suman Majumder

First published:

Tags: Galaxy, SamSung



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর