বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত ইবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

Santoshpur Rail Station Fire Update: শিয়ালদহ-বজবজে শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে যাত্রী পরিষেবা প্রায় বন্ধ Santoshpur Rail Station Fire Update massive fire breaks out at railway station train services disrupted till now passengers are in trouble | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


Last Updated:

Santoshpur Rail Station Fire Update: আপাতত শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত চালু হয়েছে পরিষেবা। তবে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন পরিষেবা এখনও বন্ধ। দমকল থেকে সবুজ সঙ্কেত পেলেই তবেই ওই লাইনে পরিষেবা শুরু হবে।

+

স্টেশনে

স্টেশনে আগুন

মহেশতলা, নবাব মল্লিক: সন্তোষপুর রেলস্টেশনের আগুন আপাতত নিয়ন্ত্রণে। অফিস টাইমে বিপুল যাত্রী সংখ্যার চাপের কথা মাথায় রেখে আংশিক ট্রেন পরিষেবা চালু হয়েছে। আপাতত শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত চালু হয়েছে পরিষেবা। তবে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন পরিষেবা এখনও বন্ধ। দমকল থেকে সবুজ সঙ্কেত পেলেই তবেই ওই লাইনে পরিষেবা শুরু হবে।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা। দোকানগুলি একে অপরের সঙ্গে যুক্ত তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্টেশন চত্বর লাগোয়া ওই অংশে ছিল একাধিক রেডিমেড জামা-কাপড়ের দোকান। পুজো উপলক্ষে দোকানে প্রচুর স্টক ছিল, এদিনের আগুনে সব পুড়ে ছাই, আতান্তরে ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ খুলছে কাজের নয়া দিগন্ত! প্রচুর কর্মসংস্থান জেলায়, ১০০ একর জায়গা জুড়ে দামোদরের পাড়ে নয়া কাজের সুযোগ, জানুন

আগুনের লেলিহান শিখা বহু দূর থেকেও দেখা যাচ্ছিল। ধোঁয়া ও আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। যার জেরে প্রভাব পড়েছে শিয়ালদহ-বজবজ শাখায়। অফিসের ব্যস্ত দিনে নিত্যযাত্রীরা আতান্ততে। সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে আগুন লাগার পর একাধিক দোকান পুড়ে যায়। পরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্ল্যাটফর্মের একদিকে। আগুনের লেলিহান শিখার উচ্চতা স্টেশনের টিনের শেড ছাড়িয়ে যায়, ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

বর্তমানে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ওই স্টেশনের ট্রেন চলাচল। আপাতত বন্ধ মাঝেরহাট-বজবজ ট্রেন চলাচল। দমকলের থেকে সবুজ সঙ্কেত না পেলে ট্রেন পরিষেবা শুরু করা যাবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Santoshpur Rail Station Fire Update: শিয়ালদহ-বজবজে শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে যাত্রী পরিষেবা প্রায় বন্ধ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর