বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

SBI Customers Alert! সপ্তাহান্তে বন্ধ SBI-এর অনলাইন পরিষেবা, ভোগান্তি না চাইলে এখনই জেনে নিন বিস্তারিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৯৭ সময় দেখুন
SBI Customers Alert! সপ্তাহান্তে বন্ধ SBI-এর অনলাইন পরিষেবা, ভোগান্তি না চাইলে এখনই জেনে নিন বিস্তারিত


#নয়াদিল্লি: প্রযুক্তিগত আপগ্রেডেশনের জন্য সপ্তাহান্তে বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র ডিজিটাল পরিষেবা। SBI-এর তরফে জানানো হয়েছে যে, শনিবার (২২ মে) ব্যাঙ্কের কাজ শেষের পর NEFT সিস্টেমগুলির প্রযুক্তিগত উন্নতিসাধণের জন্য ডিজিটাল পরিষেবাগুলি বন্ধ রাখা হবে।

ভারতের বৃহত্তম ঋণদানকারী তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা রবিবার রাত্রি ১২টা ০১ মিনিট থেকে শুরু করে সে দিন দুপুর ২টো পর্যন্ত SBI-এর YONO বা SBI-এর YONO লাইটে কোনও রকম NEFT-সংক্রান্ত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন না।

এদিন নিজেদের অফিসিয়াল Tweet হ্যান্ডেলে SBI-এর তরফে জানানো হয়েছে, “২০২১ সালের ২২ মে ব্যাঙ্কের কাজ বন্ধ হওয়ার পরে SBI তার NEFT সিস্টেমগুলিকে উন্নতিসাধন করবে। রবিবার তথা ২৩ মে রাত্রি ১২ টা ১ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO এবং YONO লাইট পরিষেবাগুলি উপলভ্য হবে না। তবে উপলভ্য থাকবে RTGS পরিষেবাগুলি।”

২১ মে শুক্রবার থেকেই নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধ নেই SBI ইন্টারনেট (অনলাইন) পরিষেবা। বৃহস্পতিবার এক ট্যুইটে বলা হয়, নানা ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালর কারণে অনলাইন পরিষেবাগুলি পেতে অসুবিধা হচ্ছে। গ্রাহকদের এবিষয়ে জানিয়ে SBI-এর তরফে আবেদন করা হয়, “আমরা আরও উন্নততর ব্যাংকিং পরিষেবার অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রচেষ্টা করার কারণে আমরা আমাদের শ্রদ্ধেয় গ্রাহকদের আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।”

প্রসঙ্গত, এর আগে ৭ এবং ৮ মে অনলাইন পরিষেবাগুলি রক্ষণাবেক্ষণের কারণে SBI-এর অনলাইন পরিষেবা ব্যহত হয়।

সারা দেশে ২২,০০০-এরও বেশি শাখা এবং ৫৭,৮৮৯-টিরও বেশি এটিএম সহ, SBI হল ভারতের বৃহত্তম ঋণদানকারী সংস্থা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ব্যাঙ্কে ৮৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ১৯ মিলিয়ন মোবাইল ব্যাঙ্কিং ব্যবহারকারী ছিলেন। SBI YONO-তেও রয়েছেন ৩৪.৫ মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী। আগে পাওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাপে প্রতিদিন লগ ইন করেন প্রায় ৯ মিলিয়ন ব্যবহারকারী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর