বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

SC Verdict on SSC: ২৬০০০ চাকরিই বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, আজ ওই মামলার রায় ঘোষণা করা হবে।

News18News18
News18

নয়াদিল্লি: ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেলই বাতিল করা হবে৷ হাইকোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত৷ এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনও কারণ দেখছি না৷ যে সমস্ত চাকুরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁরা তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী তিন মাসের মধ‍্যে তাঁদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় সুপ্রিম কোর্টের৷ আদালতের রায়, ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এজ রিল‍্যাকসেশন দেওয়া হবে যাঁরা ট্রেইনড নয় তাঁদের জন‍্য এবং বিশেষভাবে সক্ষমদের জন‍্য৷ যাঁরা এতদিন চাকরি করেছেন, বেতন পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে না। চাকরি বাতিল হওয়ার পর এবং নতুন চাকরি পাওয়ার মধ‍্যে কোনও ভ‍্যাকেন্ট অফ সার্ভিস হবে না।

এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, আজ ওই মামলার রায় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, এসএসসির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত বছর এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। চাকরিহারা হন একাদশ-দ্বাদশ, নবম-দশমের শিক্ষক এবং গ্রুপ ডি ও গ্রুপ-সির কর্মীরা। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য-সহ একাধিক পক্ষ যায়।

কারা যোগ্য এবং কারা অযোগ্য শুনানিতে বার বার এই প্রশ্ন ওঠে। সঠিক ভাবে যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব কি না সেই প্রশ্নও তোলে আদালত। এই মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘‘যোগ্য-অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

SC Verdict on SSC: ২৬০০০ চাকরিই বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

Next Article

Eastern Railway: লাইনে বাইক ফেলে পালালেন যুবক, গ্রেফতার! রেলপথে বেআইনি অনুপ্রবেশ নিয়ে ‘বড়’ সতর্কতা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর