Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: বুধবারের পর বৃহস্পতিবারও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভ, অবরোধে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এই সময়ে অফিস, স্কুল, কলেজে যাওয়ার জন্য প্রবল ভিড় থাকে ওই শাখার ট্রেনে। যার ফলে সমস্যায় পড়েন সকলেই। সম্প্রতি এই লাইনের লোকাল ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু ট্রেনের মোট কামরার সংখ্যা বাড়েনি। বিক্ষোভকারীদের দাবি তাঁরা মহিলা যাত্রীদের জন্য আলাদা কম্পার্টমেন্টের বিরুদ্ধে নয়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
কিন্তু ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, নাহলে কোচ বাড়াতে হবে। যদিও রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
আরও পড়ুনSuccess Story: ঠোঙা বানানো থেকে পুজোর থিমে ক্যানভাস, প্রিয়াঙ্কার ‘রঙিন’ সাফল্যের গল্প
স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে যাত্রীরা জানিয়েছেন, যতদিন না যাত্রীদের দাবিদাওয়ায় সাড়া দেওয়া হচ্ছে, ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ফলে নিত্যদিন অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। সমস্যার সমাধান চেয়েছেন সকলে।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
April 17, 2025 2:29 PM IST
Sealdah Local Train: শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলে বাধা, ডায়মন্ড হারবার লাইনে বিক্ষোভ-অবরোধ
Murshidabad News: অশান্তির আগুন পেটে… ১০০০ বিড়ি বাঁধলে ১৭৫ টাকা রোজ, ভাত জোটাতে নাজেহাল মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকরা