কলকাতা: ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। এই সময় ভারতে বিভিন্ন জিনিসের উপরে দেওয়া হয় আকর্ষণীয় ছাড়। কারণ উৎসবের এই মরশুমে সকলেই চান নিজেদের পছন্দের জিনিস ঘরে নিয়ে আসতে।
সুতরাং যাঁদের অনেক দিনের স্বপ্ন একটি মোটরসাইকেল ক্রয় করার, তাঁদের জন্য রয়েছে প্রয়োজনীয় কয়েকটি পরামর্শ। এক নজরে দেখে নেওয়া যাক এই উৎসবের মরশুমে মোটরসাইকেলে সেরা ডিল পাওয়ার উপায়।
পছন্দের মোটরসাইকেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত –
নিজেদের পছন্দ এবং ব্যবহারের উপর ভিত্তি করে কী ধরনের মোটরসাইকেল প্রয়োজন তা বিবেচনা করা উচিত। এটি একটি নিয়মিত যাত্রীবাহী মোটরসাইকেল হতে পারে, একটি ক্রুজার হতে পারে আবার একটি স্ট্রিট ফাইটার মোটরসাইকেল হতে পারে।
যে ধরনের মোটরসাইকেল কেনা হবে, তা বেছে নেওয়া হলে, মডেলই সেরা ডিলগুলি খুঁজে পেতে সহায়তা করবে৷
একটি পুঙ্খানুপুঙ্খ গবেষণা –
অনলাইন এবং অফলাইনে ডিলের জন্য পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা শুরু করতে হবে। উৎসবের অফার এবং ডিলের জন্য মোটরসাইকেল নির্মাতাদের ওয়েবসাইট দেখতে হবে। একাধিক মোটরসাইকেল এবং তাদের ফিচারের মধ্যে তুলনা করতে হবে।
এছাড়াও এই উৎসবের মরশুমে ডিলারদের অফার এবং ডিসকাউন্ট কী দেওয়া হচ্ছে তা পরীক্ষা করার জন্য শোরুমগুলিতে যাওয়া যেতে পারে। কারণ উৎসবের মরশুমে খুচরো বিক্রেতারা প্রায়ই ক্রেতাদের আকৃষ্ট করতে উল্লেখযোগ্য ছাড় দিয়ে থাকে।
আরও পড়ুন- ভারতে OnePlus Open-এর দাম কেমন হবে, কেমন স্পেসিফিকেশন! লঞ্চের আগেই জানুন চট করে
ডিল সম্পর্কে নিশ্চিত হয়ে ক্রয় করা উচিত –
গ্রাহকদের প্রস্তুতকারক, ডিলারদের দ্বারা উপলব্ধ অফার এবং ডিসকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ডেটা সংগ্রহ করে অফার সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। এছাড়াও চূড়ান্ত মূল্য বুঝতে বিমা খরচ এবং অন্যান্য পরিবর্তনশীল খরচের তুলনা করা উচিত। কিছু ডিলার কম টাকা অফার করতে পারে, তাই আগে থেকেই সব দিক দেখে নেওয়া উচিত।
বাজেট সেট –
অফার দেখে লোভে না পড়ে আগে থেকেই নিজেদের আর্থিক ক্ষমতা অনুযায়ী বাজেট সেট করা উচিত। কারণ পুরো টাকাটাই নিজেকে পরিশোধ করতে হবে। সুতরাং নিজেদের সামর্থ্য অনুযায়ী মোটরসাইকেল নির্বাচন করলে আগামী দিনে সমস্যার সম্মুখীন হতে হবে না।
উৎসবের মরশুমের বিভিন্ন প্রলোভনে পা নিয়ে দিয়ে সবার আগে নিজেদের বাজেট সেট করা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এই ফিচার সেট করলে পড়বেন মুশকিলে, ব্যবহারকারীরা সতর্ক হন এখনই
এই সকল দিক ভাল করে বিবেচনা করলে উৎসবের মরশুমে মোটরসাইকেলে সেরা অফার সহজেই পাওয়া যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bikes, Motorcycle