মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Short Trip Plan: লং উইকেন্ডে অল্প খরচে ঘুরে আসুন ‘এই পবিত্র স্থানে’, মন ভাল হয়ে উঠবে ১মিনিটে | short trip plan go to this sacred place in Asansol small budget visit with family | লাইফস্টাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৪১ সময় দেখুন


Last Updated:

যদি হাওড়া বা বর্ধমান থেকে ট্রেনে করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এর এই প্রাচীন মন্দির আসতে চান তাহালে প্রথমে আসানসোল স্টেশনে আসতে হবে। তারপরে সোজা চলে আসুন আসানসোল বাসস্ট্যান্ডে।

+

প্রাচীন

প্রাচীন সিদ্ধেশ্বর মন্দির 

আসানসোল: সামনেই স্বাধীনতা দিবস। অর্থাৎ ১৫ আগস্ট ছুটির দিন। এবং পরের দিন শনিবার ও রবিবার। আর এই সময়ে বাঙালিরা কেউ কেউ আবার ঘুরে আসেন দিঘা, পুরী মন্দারমনি অথবা বীরভূম জেলায়। বা আরও অন্য কোথাও। তবে এখনও এমন পর্যটক রয়েছেন যারা এই সমস্ত জায়গাগুলি সব ঘুরে নিয়েছেন। তাহলে আপনি হয়ত ভাবছেন এই ছুটিতে পরিবারকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন? তাহলে সেই ঠিকানা দেব এবার আপনাকে।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বরাকরে রয়েছে প্রাচীন মন্দির যেখানে গেলে একযোগে দেখতে পাবেন আপনি প্রাচীন চারটি মন্দির। এই মন্দির দর্শনের পাশাপাশি মন্দিরে মধ্যে রয়েছে একটি সুন্দর সবুজের সমারোহ। মন্দির দর্শনের পরে যেখানে পরিবারকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। তাহলে ১৫  আগস্ট এর ছুটিতে একদিন বা দুই দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। এখানে প্রত্যেকদিন শুধু জেলার নয় জেলার বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

স্থানীয় বাসিন্দা তথা পুরাতত্ত্ব গবেষক শুভময় চক্রবর্তী বলেন “এখানে চারটি মন্দির রয়েছে। মন্দিরের প্রথম গেটে ঢুকেই ডানদিকে রয়েছে মহিষাসুরমর্দিনী অর্থাৎ দুর্গা। বাদিকে রয়েছে গণেশ মন্দির। এই দুটো মন্দিরের মাঝামাঝি দিয়ে একটু এগিয়েই দেখা যাবে একটি মন্দির রয়েছে পশ্চিমমুখী সেখানে অনেক গুলি দেবী মূর্তি আছে এবং ঠিক তার মুখোমুখি পূর্বমুখী যে মন্দিরটি রয়েছে সেটি শিব লিঙ্গ অর্থাৎ শিব এর মন্দির। এই চারটে মন্দিরের মধ্যে তিনটি মন্দির পূর্ব মুখী এবং একটি মন্দির ব্যতিক্রমী সেটি পশ্চিম মুখী”।

এবার আপনার মনে প্রশ্ন উঠবে কীভাবে আসবেন এই মন্দিরে?  যদি হাওড়া বা বর্ধমান থেকে ট্রেনে করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এর এই প্রাচীন মন্দির আসতে চান তাহালে প্রথমে আসানসোল স্টেশনে আসতে হবে। তারপরে সোজা চলে আসুন আসানসোল বাসস্ট্যান্ডে। সেখানে কুলটি নিয়মতপুর বরাকর রুটের বাস ধরে বরাকর বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে হাঁটা পথে যেতে পারেন অথবা টোটোতে করেও আপনি যেতে পারবেন এই সিদ্ধেশ্বর মন্দিরে।

রিন্টু পাঁজা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর