মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Shutki Machh | শুঁটকি ভালবাসেন? জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে ‘কিচেন শুঁটকি’, রইল ঠিকানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
Shutki Machh | শুঁটকি ভালবাসেন? জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে ‘কিচেন শুঁটকি’, রইল ঠিকানা


শিলিগুড়ি: শুঁটকি প্রেমীদের জন্য সুখবর। এ বার শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলল শিলিগুড়ির বাসিন্দা অপরাজিতা দত্ত। লকডাউনের সময় পেশা বদলেছে অনেকেই। তেমনই পেশা বদলে শুঁটকি মাছের ব্যবসা শুরু করেছেন দেশবন্ধু পাড়ার বাসিন্দা অপরাজিতা। অপরাজিতার কথায়, “বরাবরই আমার একটু অন্য ধরনের ব্যবসায় ঝোঁক ছিল। আগে বিউটিপার্লার ছিল। লকডাউনের সময় মাথায় আসে শুঁটকি মাছের ব্যবসার কথা। তারপরেই বাড়িতেই ক্লাউড কিচেন খুলে শুধু শুঁটকি মাছের ডেলিভারি দিতাম।” ব্যস তারপরেই কেল্লাফতে…!

অপরাজিতার শুঁটকি মাছের স্বাদ এত, যে ক্রেতারাই শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলতে বাধ্য করেন। শুঁটকি মাছের নাম শুলেই জিভে জল চলে আসে অনেকের । শুঁটকি মাছ খেতে পছন্দ করেন বহু মানুষ। তাই বিভিন্ন ধরনের শুঁটকি বানিয়ে লোকের মন জয় করে নিয়েছেন অপরাজিতা।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে ‘অচেনা’ ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ, গরমের ছুটিতে না গেলে বড় মিস

ছেলেকে সঙ্গে নিয়ে শিলিগুড়ির কলেজ পাড়ায় খুলে ফেলেছেন শুঁটকি মাছের রেস্তোরাঁর নাম ‘কিচেন শুঁটকি’। দূর দূর থেকে তাঁর শুঁটকি মাছের রেসিপি খেতে লোক আসছেন। ১২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত দামের মধ্যে শুঁটকি মাছের রেসিপি মেলে তাঁর রেস্তোরাঁয়। মোট পাঁচ ধরনের শুঁটকি তাঁর রেস্টুরেন্টে পাওয়া যায়। লোটে শুঁটকি, বাংলাদেশের নোনা ইলিশ শুঁটকি, শিদল শুঁটকি, চিংড়ির শুঁটকি খেতে এতটাই স্বাদ যে না খেলে বোঝা যায় না।

শুঁটকি ক্রেতা কৌশিক পাল জানান, “আমার বন্ধু আমাকে প্রথম এই শুঁটকির সঙ্গে পরিচয় করায়। খেতে এতটাই স্বাদ যে আমি রীতিমতো এখন শুঁটকিপ্রেমী হয়ে পড়েছি। মাঝে মাঝেই এই দোকান থেকে শুঁটকি কিনে নিয়ে যাই এবং সপরিবারে উপভোগ করি।”

দোকানের মালিক অপরাজিতা দত্ত জানান, “লোকে আমার শুঁটকি মাছ এতটাই পছন্দ করেছে যে আমি দোকান খুলতে বাধ্য হই। অনেক অনেক জায়গা থেকে আমার এখানে অর্ডার আসে। এই দোকানটি খোলাতে এখানে এসেও ক্রেতারা শুঁটকি কিনে নিয়ে যায়।”

অনির্বাণ রায়

আপনার শহর থেকে (শিলিগুড়ি)

Published by:Shubhagata Dey

First published:

Tags: Siliguri



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর