মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

SI Ritan Das Update: চাকরিহারা শিক্ষকের পেটে লাথি, সেই রিটন দাসকে তদন্তভার থেকে সরাল কলকাতা পুলিশ? কসবা কাণ্ডে বড় পদক্ষেপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


Last Updated:

পুলিশ সূত্রে খবর, যেহেতু ঘটনার সময় কসবায় থানায় ডিউটি অফিসার হিসেবে রিটন দাস নামে ওই এসআই কর্তব্যরত ছিলেন, তাই প্রাথমিক ভাবে মামলার নথিতে তদন্তকারী অফিসার হিসেবে তাঁর নামই ছিল৷

লাথি মারার সেই মুহূর্তের ছবি৷ (বাঁ দিকে) অভিযুক্ত এসআই রিটন দাস৷  সমাজমাধ্যম থেকে নেওয়া ছবি৷লাথি মারার সেই মুহূর্তের ছবি৷ (বাঁ দিকে) অভিযুক্ত এসআই রিটন দাস৷  সমাজমাধ্যম থেকে নেওয়া ছবি৷
লাথি মারার সেই মুহূর্তের ছবি৷ (বাঁ দিকে) অভিযুক্ত এসআই রিটন দাস৷ সমাজমাধ্যম থেকে নেওয়া ছবি৷

কলকাতা: কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে আসা চাকরিহারা শিক্ষকের পেটে লাথি মারা পুলিশ অফিসার রিটন দাসকে মামলার তদন্তভার থেকে সরিয়ে দিল কলকাতা পুলিশ৷ গত বুধবার কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলে চাকরিহারা শিক্ষকরা৷ পুলিশের বাধা উপেক্ষা করে অফিসের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা৷ তখনই পাল্টা পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের উপরে বেদম লাঠিচার্জের অভিযোগ ওঠে৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় এক চাকরিহারা শিক্ষকের পেটে লাথি মারার অভিযোগ ওঠে কসবা থানার এসআই রিটন দাসের বিরুদ্ধে৷

এই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর সব মহল থেকেই কলকাতা পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে৷ এই ঘটনাকে অবাঞ্ছিত বলে স্বীকার করে নিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং কলকাতা পুলিশের নগরপাল৷ ঘটনা খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছিলেন তাঁরা৷

আরও পড়ুন: ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি, রাজ্যে কবে খুলবে স্কুল-কলেজ? বাড়ল নাকি কমল ছুটি? লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য এল নির্দেশ

পুলিশ সূত্রে খবর, যেহেতু ঘটনার সময় কসবায় থানায় ডিউটি অফিসার হিসেবে রিটন দাস নামে ওই এসআই কর্তব্যরত ছিলেন, তাই প্রাথমিক ভাবে মামলার নথিতে তদন্তকারী অফিসার হিসেবে তাঁর নামই ছিল৷ কিন্তু যে অফিসারের বিরুদ্ধে চাকরিহারা শিক্ষকদের নির্মম মারের অভিযোগ উঠেছে, তিনিই কেন তদন্তের দায়িত্বে থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ পুলিশ সূত্রে খবর, কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের ঘটনার তদন্তভার সঞ্জয় সিং নামে এক সাব ইন্সপেক্টরকে দেওয়া হয়েছে৷

পুলিশের অভিযোগ ছিল, গত বুধবার কসবার ডিআই অফিসে জোর করে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ পুলিশকর্মীদেরও আক্রমণ করা হয়৷ এর পরেই আত্মরক্ষায় এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে ‘হাল্কা বলপ্রয়োগ’ করা হয় বলে পুলিশ দাবি করে৷ তবে তদন্তকারী অফিসার পরিবর্তন নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

SI Ritan Das Update: চাকরিহারা শিক্ষকের পেটে লাথি, সেই রিটন দাসকে তদন্তভার থেকে সরাল কলকাতা পুলিশ? কসবা কাণ্ডে বড় পদক্ষেপ

Next Article

Kolkata: খাস কলকাতার বুকে নাবালিকাকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর