মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Siliguri News কাঠের গুড়িতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি বানালেন পঞ্চায়েত প্রধান! হাতের কাজ তাক লাগাল এক পলকে West Bengal Panchayat Pradhan carved Chief Ministers potrait on a Wooden block and amazed everyone with his creative art

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

Siliguri News: ফেলে দেওয়া জিনিস কে পুনর্জন্ম দেওয়াই তার কাজ! তার ঘর যেন আজ আস্ত এক মিউজিয়াম, দেড়শ দুইশ বছরের পুরনো জিনিসে ভর্তি! শখের বসে কাঠের গুড়িতে খোদাই করে মুখ্যমন্ত্রীর ছবি আঁকলেন পঞ্চায়েত প্রধান ,জানুন

X

কাঠের

কাঠের গুড়িতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি

শিলিগুড়ি: কাঠের গুড়িতে খোদাই করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি এঁকে নজির গড়লেন খোদ পঞ্চায়েত প্রধান। জীবন মানেই অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া, রয়েছে অন্তহীন শখ, তবে শখের বসে অন্যের ফেলে দেওয়ার জিনিস চাইতে দেখেছেন কখনও কাউকে? হ্যাঁ ঠিক শুনছেন এই মানুষটির শখ হল অন্যের ফেলে দেওয়া জিনিসকে পুনর্জন্ম দেওয়া।

পদমর্যাদায় তিনি একজন জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সমস্যা শুনতে এবং তা সমাধান করতে কাটে দিনের অধিকাংশ সময় তবে তার মাঝেও নিজের সখকে ভুলে যাননি। সময় পেলেই শখ পূরণে কখনও পুরনো জিনিস খুঁজে বেড়ান আবার কখনও নারকেল থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা পাথরে কারুকার্য করতে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন: ভারতে ‘লাল’ রঙের পাসপোর্ট কারা পায় জানেন…? শুনলেই চমকাবেন ‘উত্তর’!

আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব বাবু। কলেজ লাইফ থেকেই এসবের প্রতি ঝোঁক তাঁর। হঠাৎই কলেজের মাঠে বসে চক পেন্সিলের উপর সুঁচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বানিয়ে ফেলেছিলেন একটি মূর্তি তারপরেই যেন নিজের প্রতি আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। এরপর থেকেই একেকটি ফেলে দেওয়ার জিনিসকে নতুন রূপ দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। ঘরের অন্দরমহল তাঁর হাতের তৈরি নানান কারুকার্যে ভরা জিনিস দিয়ে ভর্তি।

আরও পড়ুন: ৭ দিনে দূর হবে কালো দাগ…! ফুটফুটে হয়ে যাবে মুখ, রাতে নিয়ম করে লাগান এই ৩ জিনিস, সকালে উঠেই দেখুন তফাৎ

শখ ছিল কাঠের উপর মুখ্যমন্ত্রীর একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবেন। সেই স্বপ্ন পূরণেই বিগত এক বছর থেকে কাঠের উপর খুঁটিয়ে খুঁটিয়ে যন্ত্র দিয়ে ফুটিয়ে তুলছেন মুখ্যমন্ত্রীর ছবি। এই প্রসঙ্গে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান ইচ্ছেটা অনেক আগে থেকেই, মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। বর্তমানে সেই ইচ্ছে আর ভালবাসাতেই  কাঠের গুড়ির উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিকৃতি ফুটিয়ে তুলছি।

আরও পড়ুন: ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে…? সিলিং ফ্যান কত ‘নম্বরে’ চালালে বিদ্যুৎ খরচ কমে? জেনে নিন সুপারহিট টেকনিক

“মুখ্যমন্ত্রীকে নিজের হাতে এই উপহার তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে তবে জানি না কবে সেই সুযোগ হবে। কখনও চক পেন্সিল কখনও সাবান আবার কখনও নারকেলের উপরেই বিভিন্ন কারুকার্য করে থাকি। তারপরে হঠাৎ একদিন মাথায় আসে সবকিছুর উপরে বিভিন্ন মূর্তি ফুটিয়ে তুলতে পারলে পাথর বা কাঠের উপর কেন পারব না? তারপর এই চেষ্টা শুরু। এরপরেই মিলে যায় সাফল্য বিগত এক বছর থেকে মুখ্যমন্ত্রীর এই ছবিটি তৈরি করছি আরও কিছু কাজ বাকি রয়েছে। কিছুদিনের মধ্যে সেই কাজের সম্পন্ন হবে।

কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়, আপার বাগডোগরা বাসিন্দা তথা পঞ্চায়েত প্রধান সঞ্জীব বাবুর বাড়ি বর্তমানে যেন আস্ত এক মিউজিয়াম। যেই ঘরে গেলে ফিরে যাওয়া যায় পুরনো ইতিহাসের পাতা। শুধু অ্যান্টিক জিনিসই নয় তাঁর হাত যে ভাবে ফেলে দেওয়ার জিনিসকে নতুন রূপ দিয়ে আসছে তা আগামী নতুন প্রজন্মকে এক অন্য পথ দেখাবে।

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Siliguri News: কাঠের গুড়িতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি বানালেন পঞ্চায়েত প্রধান! হাতের কাজ তাক লাগাল এক পলকে

Next Article

Leopard: রাতে ধরা পড়ার পর প্রবল ঝড়বৃষ্টি, খাঁচায় দাপাদাপি! উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে মৃত্যু চিতা বাঘের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর