বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

Siliguri News: সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! ধরা পড়তেই সাফাই…! জানুন | siliguri news allopathy treatment allegation against ayurveda doctor in phansidewa bidhannagar primary health centre | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! রোগী দেখা থেকে শুরু করে করছেন চিকিৎসার প্রেসক্রিপশন!

সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসাসরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা
সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা

ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: চিকিৎসা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে দেখা যায় রোগী ও তার পরিজনদের। কখনও চিকিৎসক না থাকা, আবার কখনও চিকিৎসক থেকেও চিকিৎসা না করা ইত্যাদি অভিযোগ তো আছেই। এছাড়াও চিকিৎসা ব্যবস্থায় পরিকাঠামো গত নানা সমস্যার অভিযোগও তুলতে দেখা যায় অনেক সময়। তবে এবার যে অভিযোগ সামনে এল তার রীতিমতো চমকে দেওয়ার। কেননা এবার সেই ছবি ধরা পড়ল, যেখানে দেখা যাচ্ছে এক আয়ুর্বেদিক চিকিৎসক চিকিৎসা করছেন অ্যালোপ্যাথিক।

সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! রোগী দেখা থেকে শুরু করে করছেন চিকিৎসার প্রেসক্রিপশন! ফাঁসিদেওয়ার বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা! প্রতিদিন আউটডোরে গতপ্রতি ৩০০ জন রোগীর চিকিৎসা হয়। এমনিতেই চিকিৎসকের অভাব থাকলেও চলে চিকিৎসা! এরই মাঝে অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা করছেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। যা নিয়ে আতঙ্কে রোগী ও রোগীর পরিজনেরা।

আয়ুর্বেদিক চিকিৎসক কীভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রোগীদের মধ্যেই। যদি চিকিৎসক ডঃ রাহুল বনিক জানান, “আয়ুর্বেদিক চিকিৎসক হলেও অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারি। ইন্টার্নশিপের সময় অ্যালোপ্যাথিক ছিল এবং চিকিৎসা সেবা করতে অসুবিধা হচ্ছে না।”

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য আধিকারিক। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক তথা প্রাক্তন ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত টেলিফোনে জানান, কোনওভাবেই আয়ুর্বেদিক চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারেন না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর