মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Siliguri News: বাউলের সুর সঙ্গে পিঠেপুলি উৎসব! ডিজিটাল যুগে বাংলার ঐতিহ্য ফেরাতে অভিনব উদ্যোগsiliguri college students celebrate international mother tongue day in a unique way

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

Siliguri News:কলেজের মাঠ জুড়ে বসল পিঠেপুলির স্টল। তেমনই সেখানে চলছে বাউল শিল্পীদের গলায় মাটির গান, তাল মেলাতে ভোলেনি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।

X

আচার্য

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গভর্নমেন্ট কলেজ

সুজয় ঘোষ, শিলিগুড়ি: বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে আগামী যুব সমাজের মধ্যে তুলে ধরতে অভিনব উদ্যোগ কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের। একদিকে মাটির গান অন্যদিকে ছাত্র-ছাত্রীদের হাতের তৈরি রকমারি পিঠে পুলির স্টল কলেজ প্রাঙ্গণ জুড়ে। নাচ গান আড্ডার সঙ্গে খাওয়া দাওয়া সবমিলিয়ে এলাহি ব্যবস্থা।

বর্তমান যুগে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে সেই মাটির গান অর্থাৎ বাউল গান এবং বর্তমান যুবসমাজ ভুলে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠে পুলিকেও। সেই অর্থেই যুবসমাজের মধ্যে সেই হারিয়ে যেতে বসা মাটির গান এবং পিঠেপুলি খাওয়ার যে আনন্দ ফিরিয়ে দিতেই অভিনব উদ্যোগ কলেজ কর্তৃপক্ষের। কলেজের মাঠ জুড়ে বসল পিঠেপুলির স্টল। তেমনই সেখানে চলছে বাউল শিল্পীদের গলায় মাটির গান, তাল মেলাতে ভোলেনি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।

আরও পড়ুন : পুকুর থেকে উঠে আসা ভাস্কর্যের খাঁজে কথা বলে সুদীর্ঘ বছরের ইতিহাস

শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে এই পিঠে পুলি তৈরি করছে এবং সেই পিঠে খেতেই ভিড় জমাচ্ছে বহু মানুষ। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস, সারা দেশ জুড়ে এই ভাষা দিবস বিভিন্নভাবে পালিত হয়ে থাকে তবে একটু ব্যতিক্রমী ভাবে এই ভাষা দিবসের অঙ্গ হিসেবেই হারিয়ে যেতে বসা মাটির গান এবং পিঠে পুলিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ শিলিগুড়ির আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গভর্নমেন্ট কলেজের। এই প্রসঙ্গে কলেজের প্রফেসর আকাশ চৌধুরী জানান বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাকে এই আধুনিক যুগের যুব সমাজের মধ্যে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বড় মাপে সকলের সামনে তুলে ধরা হবে।

Next Article

Cooch Behar News: মাত্র ৬০ টাকায় রাতারাতি ভাগ্যবদল পরিযায়ী শ্রমিকের! যা ঘটল জানলে অবাক হবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর