সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

single-charger-for-all-devices in india, এক দেশ এক চার্জার এবার ভারতে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
single-charger-for-all-devices in india, এক দেশ এক চার্জার এবার ভারতে – News18 Bangla


#কলকাতা: দেশে ক্রমবর্ধমান ই-বর্জ্যের কথা মাথায় রেখে বৈদ্যুতিক ডিভাইস তৈরি করা প্রতিষ্ঠানগুলো এখন ল্যাপটপ, মোবাইলের মতো আরও কিছু ডিভাইসের জন্য একটি সিঙ্গেল চার্জার তৈরি করতে রাজি হয়েছে। এতে শুধু ই-বর্জ্যই কমবে না, ডিভাইস চার্জ করার ক্ষেত্রেও সুবিধা হবে।

যদিও কোনো চার্জারের প্যাটার্ন এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এক চার্জার পোর্টের সুবিধা কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ! জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- ভোগান্তি নেই, মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি

ওয়ান কান্ট্রি ওয়ান চার্জারের উদ্যোগকে এগিয়ে নিতে কেন্দ্র প্রধান ভূমিকা পালন করেছে। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিংয়ের সভাপতিত্বে টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। এছাড়াও এই বৈঠকে MAIT, FICCI, CII, IIT কানপুর, IIT (BHU) এর মতো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিক ডিভাইসের জন্য বর্তমানে সবাই ইউএসবি টাইপ সি চার্জারে একমত। কিন্তু ফিচার ফোনের জন্য আলাদা চার্জার রাখা যেতে পারে। তবে এখনো কোনো চার্জার চূড়ান্ত হয়নি। এ জন্য একটি টিম গঠন করা হয়েছে, যারা শিগগিরই চার্জারের ফরম্যাট চূড়ান্ত করবে।

আরও পড়ুন- ইনস্টাগ্রামে এবার মিলবে আরও মজা! Reels-এ থাকবে দারুণ আকর্ষণ

আসলে ভারত ২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যে কাজ করছে। এটি সেই দিকে নেওয়া আরেকটি পদক্ষেপ। এর পাশাপাশি চেষ্টা করা হবে যাতে গেজেটস পরিবেশবান্ধব হয়। এক দেশ এক চার্জার ই-বর্জ্য যেমন কমবে, তেমনি ডিভাইসে ব্যবহৃত বিভিন্ন চার্জারের সমস্যা থেকেও রেহাই দেবে।

Published by:Suman Majumder

First published:

Tags: Charger



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর