মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Six Hitting: ভুলে বলে আর যাই মারুন ছক্কা হাঁকাবেন না, ওভার বাউন্ডারি মারলেই আপনি কিন্তু আউট!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৮ সময় দেখুন


Last Updated:

Six Hitting: ছক্কা হাঁকালেই ফিরতে হবে প্যাভেলিয়নে!আজব এই ক্রিকেটে পুরস্কার ‘রুপোর ব্যাট’

X

ম্যান

ম্যান অফ দ্যা ম্যাচকে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার

নদিয়া: ক্রিকেট খেলা আমরা অনেকেই দেখতে খুবই পছন্দ করি। আমাদের দেশে ক্রিকেট খেলোয়াড়দের তারকা হিসেবে গণ্য করা হয়। যেখানে ময়দানে লক্ষাধিক দর্শকদের সামনে ব্যাটসম্যানেরা বাউন্ডারি পার করে লাগাতার একের পর এক ছয় মেরে সেঞ্চুরি হাকিয়ে আর মন জয় করে নেয় আমাদের। তবে এবার হল উলটপুরান, নদিয়ার শান্তিপুরে এমন এক ক্রিকেট খেলার আয়োজন করা হল যেখানে ব্যাটসম্যানের রীতিমতো ছয় মারাই নিষিদ্ধ! ব্যাটসম্যান যদি বাউন্ডারি পার করে ছয় মারে তবে তাকে আউট করে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত খেলার কর্তৃপক্ষদের।

নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে আয়োজন করা হল প্লাস্টিক বলের ক্রিকেট ম্যাচ অর্থাৎ টেনিস ক্রিকেট। যেখানে আইপিএলের মত খেলোয়াড়দের নিলাম করে টিম বানানো হয়েছে। এবং খেলার মূল ও প্রধান নিয়ম হল বাউন্ডারি পার করে ছয় মারা নিষিদ্ধ। ব্যাটসম্যান ছয় মারলে পরে তাকে আউট করে দেওয়া হবে। এছাড়া খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবে রুপোর ব্যাট ও পদক। শুধু তাই নয় সমাজের সচেতনতার উদ্দেশ্যে করা হয় গাছের চারা বিতরণ।

আরও পড়ুন – India in Pakistan: ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ সুখবর, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দ্রুত ভিসা জারি করবে পাকিস্তান, ভারতীয়রাও যেতে পারবে

খেলা কর্তৃপক্ষরা জানান আইপিএল যখন থেকে শুরু হয়েছে তবে থেকেই তারাও এই খেলার আয়োজন করেছিলেন তারা। তবে আগে যেই মাঠে এই খেলার আয়োজন করা হত, এখন খেলাটি সরিয়ে নিয়ে অন্যত্র আয়োজন করা হয়। এবছর সাতটি টিম অংশগ্রহণ করে এই খেলায়। প্রথমে বিজ্ঞপ্তি জারি করা হয় এরপর খেলায় ইচ্ছুক তরুণরা ফর্ম ফিলাপ করে অংশগ্রহণ করতে পারবে।

এরপর তাদের আর্থিক নিলামের মাধ্যমে এক একটি দলে ভাগ করে দেওয়া হয়। যদিও সেই অর্থের পরিমাণ খুবই নগণ্য! মানুষকে মনোরঞ্জন করার জন্য এই অর্থের পরিবর্তে নিলাম করা হয় বলে জানান খেলার উদ্যোক্তারা। সময় যত এগিয়ে যাচ্ছে এই খেলা রীতিমত ততটাই জনপ্রিয় হচ্ছে বলে জানান খেলার আয়োজকরা।

Mainak Debnath

বাংলা খবর/ খবর/খেলা/

Six Hitting: ভুলে বলে আর যাই মারুন ছক্কা হাঁকাবেন না, ওভার বাউন্ডারি মারলেই আপনি কিন্তু আউট!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর