সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

Smart Glass লঞ্চ করল Titan, সেলফি তোলার পাশাপাশি শুনতে পারবেন গানও…..

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
Smart Glass লঞ্চ করল Titan, সেলফি তোলার পাশাপাশি শুনতে পারবেন গানও…..


#নয়াদিল্লি: আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন (Titan Eye+) এবার বাজারে নিয়ে এল স্মার্ট গ্লাস ৷ Titan EyeX নামে এই স্মার্ট চশমা লঞ্চ করেছে টাইটন ৷ স্মার্ট গ্লাসকে সানগ্লাস, স্পেক্টেকল বা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এখানেই শেষ নয়, এই গ্লাসের মাধ্যমে গানও শোনা যাবে, এমনকি কথা বলা যাবে ফোনেও  ৷ এই স্মার্ট চশমায় অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার্স রয়েছে ৷ Titan EyeX Smart Glass স্মার্টফোনের মতো কোয়ালকাম প্রোসেসর থেকে অপারেট হয়ে থাকে ৷

আরও পড়ুন: এই সরকারি স্কিমে ১ টাকা করে জমা করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে..

একটি অ্যাপের মাধ্যমে এই স্মার্ট গ্লাসকে অ্যান্ড্রয়েড বা আইওএস দু’ধরেনর ফোনের সঙ্গে যুক্ত করা যাবে ৷ স্মার্ট গ্লাস অন্যান্য চশমার থেকে অনেকটাই হাল্কা ৷ চশমার দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, একবার ফুল চার্জ হওয়ার পর প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকে স্মার্ট গ্লাসের ৷ Titan Eye+ স্টোর বা ওয়েবাসইট থেকে সহজেই এই স্মার্ট গ্লাস কিনতে পারবেন ৷

আরও পড়ুন: ফিক্সড ও রেকারিং ডিপোজিটে সুদের হার বদলাল HDFC, দেখে নিন নতুন রেট

কী কী বিশেষ ফিচার্স রয়েছে ?

টাইটনের তরফের জানানো হয়েছে, ডায়নেমিক ভলিউম কন্ট্রোলের সঙ্গে একদম পরিষ্কার কোয়ালিটির আওয়াজ প্রদান করে থাকে স্মার্ট গ্লাস ৷ চশমাকে অডিও-র সঙ্গে যুক্ত করলে আশপাশের আওয়াজ অনুযায়ী স্মার্ট গ্লাস নিজের আওয়াজের স্পিড অ্যাডজাস্ট করে থাকে ৷

মিলবে ফোন কলের সুবিধা-

Titan EyeX স্মার্ট গ্লাস থেকে ফোন কলেরও সুবিধা মিলবে ৷ এই চশমা পরে আপনি ফোন কল রিসিভ করতে পারবেন ৷ শুধু তাই নয়, এই চশমার সাহায্যে সেলফিও ক্লিক করতে পারবেন ৷ চশমায় ট্র্যাকারের সুবিধা রয়েছে ৷ চশমা কোথাও রেখে ভুলে গেলে ট্র্যাকারের মাধ্যমে সহজেই ট্র্যাক করতে পারবেন চশমা ৷

আরও পড়ুন: বন্ধ হতে চলেছে এই পরিষেবা, কোটি কোটি মানুষের উপরে পড়বে প্রভাব….


স্মার্ট গ্লাসের স্মার্ট ফিচার্স-

এই স্মার্ট গ্লাসে একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে ৷ এর মধ্যে দুর্দান্ত অডিও কোয়ালিটি, টাচ কন্ট্রোল, ফিটনেস ট্র্যাকার, ভয়েস ইনবিল্ড আইকেয়ার নোটিফিকেশন, অ্যান্ড্রয়েড ও iOS কানেক্টিভিটির সুবিধা রয়েছে ৷

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর