সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

Smartphone Sale: স্মার্টফোন কিনবেন? আর একটু অপেক্ষা করলেই মিলবে দারুন ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
Smartphone Sale: স্মার্টফোন কিনবেন? আর একটু অপেক্ষা করলেই মিলবে দারুন ছাড়


#দিল্লি: আপনি কি মনে করেন নতুন স্মার্টফোন কেনার কোনও উপযুক্ত সময় আছে? সাধারণভাবে, একটা ফোন খারাপ হয়ে গেলেই কেউ নতুন ফোন কেনেন। আজকাল রোজই প্রায় নতুন নতুন স্মার্টফোন বাজারে আসছে। iPhone 13 series সম্প্রতি লঞ্চ হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই লঞ্চ হবে Pixel 6 series, স্যামসাং Galaxy S21 FE-সহ আরও বেশ কয়েকটি ফোন। অনেক ফোনের মধ্যে কোনটা কেনা হবে, তা নিয়ে অনেকেই দোটানায় ভোগেন। তাই এখন আমাদের পরামর্শ আর একটু অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/epfo-alerted-its-subscribers-and-ask-them-not-to-reveal-any-personal-details-over-phone-call-dc-662982.html

যেহেতু অক্টোবর প্রায় এসেই গিয়েছে, উৎসবের মরসুম আসন্ন। বছরের এই সময়ে প্রচুর অফার দেয় ফোন কম্পানিগুলি। আর সেটা আমরা সবাই ভালভাবেই জানি। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইতিমধ্যেই তাদের বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Days) ও গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের (Amazon Great Indian Festival Sale) ঘোষণা করে দিয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে আসতে চলেছে ফ্লিপকার্টের বিল বিলিয়ন ডে সেল। ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। যেখানে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, পোশাক ছাড়াও থাকবে বিপুল কেনাকাটার সম্ভার। জানা গিয়েছে, ৬টি নতুন ফোন লঞ্চ হতে পারে অফার চলাকালীন। তালিকায় রয়েছে Motorola, Oppo, Poco, Realme, Samsung ও Vivo। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50 series। ২৭ সেপ্টেম্বর নতুন ফোন লঞ্চ করতে চলেছে Vivo। এছাড়াও ২৮ তারিখ ফ্লিপকার্টে তাদের ফোন আনছে স্যামসাং। ১ অক্টোবর ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা।

আরও পড়ুন:  https://bengali.news18.com/news/business/step-by-step-process-of-how-to-apply-for-ration-card-online-dc-662105.html

এছাড়াও টক্কর দিতে আসছে আসছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। তবে এখনও সেলের নির্দিষ্ট তারিখের বিষয়ে কিছু বলেনি সংস্থাটি। সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ট্রু ওয়্যারলেস ইয়ারবাড ও অনান্য ইলেকট্রনিক প্রোডাক্টের উপরে থাকবে বিশাল ডিসকাউন্ট। স্মার্টফোন, ইলেকট্রনিক্স ছাড়াও জামা-কাপড়ে বিশাল ছাড় দিতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই Apple-এর iPhone 12 series-এ ছাড় দেওয়া শুরু করেছে।পাশাপাশি Vivo, Oppo ও Samsung-এর ফোনেও বড় ছাড় দিতে চলেছে কম্পানি। অ্যামাজন জানিয়েছে যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের জন্য তারা এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। এই সেলে কেনাকাটা করার সময় যদি গ্রাহকরা ওই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/pm-kisan-yojona-beneficiaries-might-get-12000-rupees-annually-instead-of-6000-rupees-dc-662006.html

অতএব, যারা স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য দুটিই সুপার আকর্ষণীয় ডিল। ই-কমার্স সাইটগুলি ছাড়াও ফোন কম্পানিগুলিও উৎসবের মরসুমে নানা ছাড়ের ঘোষণা করে। তাই একটু অপেক্ষা করলেই ভাল ছাড়ে ফোন কেনার সুযাগ পাবেন ক্রেতারা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর