মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South 24 Parganas Ness: সুন্দরবনে নতুন প্রাণের ইঙ্গিত? ফ্লোরা ও ফনার খোঁজে হেনরি আইল্যান্ডে চলছে গবেষণা |sundarbans-new-life-research-henry-island-flora-fauna | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া ও এআইএসিপি-র উদ্যোগে এই কাজ করা হয়। অনুসন্ধানে উপস্থিত ছিলেন স্থানীয় তিনটি হাইস্কুলের বেশকিছু ছাত্র-ছাত্রী এবং নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

+

হেনরি

হেনরি আইল্যান্ড।

নামখানা: এবার ফ্লোরা ও ফনার খোঁজে হেনরি আইল্যান্ডে গেলেন গবেষক ও পড়ুয়ারা। সেখানে দিনভর চলল অনুসন্ধান। সেই সম্পর্কে বিশদে লিপিবদ্ধ করেছেন তাঁরা। একটি নির্দিষ্ট অঞ্চল, সময়, পরিবেশে জন্মানো সবধরণের উদ্ভিদ বা গাছপালা ফ্লোরার মধ্যে পড়ে এবং সবধরণের প্রাণী ফনার মধ্যে পড়ে।

এই নিবিড় গবেষণার ফলে নতুন নতুন উদ্ভিদ ও প্রাণী থাকার সম্ভাবনার কথা উঠে আসে। জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া ও এআইএসিপি-র উদ্যোগে এই কাজ করা হয়। এই অনুসন্ধানে উপস্থিত ছিলেন স্থানীয় তিনটি হাইস্কুলের বেশকিছু ছাত্র-ছাত্রী এবং নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

অনুসন্ধান নিয়ে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী তথা এআইএসিপি-র কো অর্ডিনেটর ডক্টর রাজ মোহনা দেবী জানান, এখন সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদকূলের ফুল ফোটার সময় ফলে এই উদ্ভিদগুলিকে বোঝার এখন খুব ভাল সময় এবং এগুলিকে সহজে চিহ্নিত করা যায়। এছাড়াও এই এলাকার প্রাণীগুলিকে বোঝার জন্য এই কাজ করা হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ডক্টর রাজ মোহনা দেবী ছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞানী শান্তনু মিত্র, পোগ্রাম অফিসার ত্রিদিপ কুমার দত্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। এনিয়ে শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্রী বর্ষা আইচ বলেন, “এখানে ফ্লোরা এবং ফনা নিয়ে কাজ চলছে। এখান থেকে আমরাও অনেক কিছু শিখতে পারছি। এই কাজ খুব সুন্দর হয়েছে।” ভবিষ্যতে আরও এমন কাজ হলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা। এই কাজে জেডএসআই এর গবেষকদের কাছে পেয়ে আরও খুশি ছাত্র-ছাত্রীরা। এই অনুসন্ধান স্থানীয় ছাত্র-ছাত্রীদের মনে প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা।

নবাব মল্লিক 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর