Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: আত্মরক্ষার স্বার্থে উসু (WUSHU) খেলায় উৎসাহ মহিলাদের৷ ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মহিলারাই ক্রমশ আগ্রহ দেখাচ্ছেন মার্সাল আর্টসের এই পদ্ধতি করায়ত্ত করার জন্য৷ গড়িয়াতে শুরু হয়েছে গড়িয়া উসু কুং-ফু অ্যাকাডেমি৷ যেখানে কর্মরতা মহিলা থেকে আরম্ভ করে প্রথম শ্রেণীর ছাত্রী অনেকেই ভর্তি হয়েছেন৷
প্রশিক্ষক তিনি জানান, এটি একটি চাইনিজ মার্সাল আর্ট৷ এই অ্যাকাডেমিতে মূলত উসু খেলা শেখানো হয়৷ এই খেলা এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস এবং ওলিম্পিকেও এই খেলা রয়েছে৷ বাংলাতে এই খেলা ক্রমশ জনপ্রিয় হচ্ছে৷ অনেকেই নানা প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরষ্কারও জিতেছেন৷ প্রথমে দু-একজন উৎসাহ দেখালেও কয়েকমাসেই শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৫৷ বিভিন্ন স্কুলে গিয়েও ট্রেনিং দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি৷
আরও পড়ুন: বাক্স তো নয়, যেন টাকার খনি! মিলছে জঙ্গলের বদলে ঘরে বসেই হচ্ছে হাজার হাজার টাকা রোজগার
এ প্রসঙ্গে এক নার্স তিনি বলেন, মাঝেমধ্যেই রাস্তাঘাটে তাদের একাই যাতায়াত করতে হয়৷ এমনকি রাতেও ডিউটি করতে হয়৷ এক্ষেত্রে আত্মরক্ষার স্বার্থে এই ধরণের খেলা শেখাটা খুবই জরুরী৷ আরেক শিক্ষার্থী জানান, আত্মরক্ষার পাশাপাশি যেহেতু শারীরিক কসরৎ করতে হয় তার শরীরের ফেক্সিবিলিটি থাকে৷ রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে আত্মরক্ষার স্বার্থে এই ধরনের সেল্ফ ডিফেন্স শিখে রাখা খুবই দরকার৷ মহিলাদের পাশাপাশি ছেলেরাও এই খেলা শিখছেন৷
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 19, 2025 2:38 PM IST
অর্থনৈতিক ক্ষতি বিড়ি শিল্পে! সুতি, সামশেরগঞ্জ, ফরাক্কা এবং রঘুনাথগঞ্জে কী পরিস্থিতি?