Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: জালে কচ্ছপ আটকানো রুখতে এবার মাছ ধরতে গেলে জালে বসাতে হবে ডিভাইস। সম্প্রতি মৎস্যজীবীদের নিয়ে এই ডিভাইস কীভাবে কাজ করে তা হাতে কলমে দেখান হয়েছে। কিন্তু তারপরেও এর ব্যবহার কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনগুলি।
এর আগে দেখা গিয়েছিল চিংড়ি ধরতে গিয়ে জালে কচ্ছপ উঠছিল। এরপরই আন্তর্জাতিকভাবে জানানো হয় সমুদ্র থেকে চিংড়ি তোলার সময় বিশেষ ব্যবস্থা রাখতে হবে জালে। এতে মৎস্যজীবীর জালে শুধু চিংড়ি ও অন্যান্য মাছ পড়বে, কচ্ছপ নয়। ইতিমধ্যেই ছাঁকনির মত ডিভাইস জালে ইনস্টল করা শুরু হয়েছে। কিন্তু এই ডিভাইস থেকে শুধু কচ্ছপ বের হয়ে যাবে মাছ যাবে না এমন গ্যারান্টি কোথায় তার নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।
আরও পড়ুন: পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু! এবার পুলিশের পদক্ষেপ চমকে দেওয়ার মতই
এনিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, এই ডিভাইস নিয়ে আরও আলোচনা ও ব্যবহারিক প্রয়োগের প্রয়োজন রয়েছে। এই ডিভাইস থেকে মাছ বের হয়ে যাচ্ছে নাকি সেটাও দেখতে হবে। তা না হলে মৎস্যজীবীদের ক্ষতি হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত ক্ষতি সামলানো যাবে না বলে মত তাদের। তবে ডিভাইস যখন এসেছে সেই ডিভাইস নিয়ে পরীক্ষামূলক কাজ করা যেতে পারে বলে মত তাদের। এই ডিভাইস ব্যবহার করেই এবছর বোঝা যাবে ঠিক কি ঘটনা ঘটছে মাছ ধরার ক্ষেত্রে।
নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 04, 2025 3:39 PM IST
GI Chanabara Sweet: জিআই তকমা পেল মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি ছানাবড়া