শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

South 24 Parganas News: অসুস্থ স্বামী, চিকিৎসা করাতে গিয়েছিলেন বাইরে! ২৬ দিন পর বাড়ি ফিরতেই মাথায় হাত গৃহকর্ত্রীর | south 24 parganas canning theft in empty house huge cash gold jewellery stolen canning police started investigation | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

স্বামীর অসুস্থতা আর অসুস্থতার কারণে তার চিকিৎসার জন্য গিয়েছিলেন বাইরে। চিকিৎসার জন্য টানা ২৬ দিন তাদের বাড়ি ছেড়ে থাকতে হয় অন্যত্র। এরপর যখন তারা বাড়ি ফেরেন তখন রীতিমত মাথায় হাত পড়ে যায় ওই গৃহকর্ত্রীর।

তদন্তে ক্যানিং থানার পুলিশতদন্তে ক্যানিং থানার পুলিশ
তদন্তে ক্যানিং থানার পুলিশ

ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: স্বামীর অসুস্থতা আর অসুস্থতার কারণে তার চিকিৎসার জন্য গিয়েছিলেন বাইরে। চিকিৎসার জন্য টানা ২৬ দিন তাদের বাড়ি ছেড়ে থাকতে হয় অন্যত্র। এরপর যখন তারা বাড়ি ফেরেন তখন রীতিমত মাথায় হাত পড়ে যায় ওই গৃহকর্ত্রীর।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার এক নম্বর দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের রামমোহন পল্লীর রুনু বোস ও তার পরিবার ২৬ দিন আগে স্বামীর চিকিৎসার জন্য গিয়েছিলেন হায়দরাবাদে। সেখান থেকে চিকিৎসা করিয়ে তারা শুক্রবার বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরতেই দেখেন ঘরের জানলার গ্রিল কাটা, লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে আলমারি। এসব দেখে তাদের ঘটনা সম্পর্কে টের পেতে দেরি হয়নি। তড়িঘড়ি তারা ঘটনার বিষয়টি ক্যানিং থানার পুলিশকে জানান।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত রুনু বোসের বাড়িতে কারও না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা ছাড়াও সোনার গয়না ও অন্যান্য আসবাবপত্র চুরি গেছে বলে দাবি। দাবি করা হচ্ছে, আলমারিতে অন্ততপক্ষে আড়াই থেকে তিন লক্ষ টাকা নগদ, ১০ থেকে ১২ ভরি সোনার গয়না ছিল, যেগুলির সবই দুষ্কৃতীরা নিয়ে চম্পট দিয়েছে।

বাড়িতে কারও না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এইভাবে যে চুরির ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এই চুরির ঘটনায় ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর