Last Updated:
সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে এবার কড়া অবস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। ফ্যাক্ট ফাইন্ডিং টিম পরিদর্শনের পর ল কলেজ থেকে একাধিক বিষয় সম্পর্কে জানতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয়।
১) বিশ্ববিদ্যালয় নিজস্ব এন্ট্রান্স টেস্ট হয় আইন নিয়ে পড়ার জন্য। তারপরও কী ভাবে ভর্তি করা হয় বাইরে থেকে পড়ুয়া?
২) অতিরিক্ত যে ছাত্র ভর্তি করানোর অভিযোগ এসেছে তা খতিয়ে দেখার জন্য রেকর্ড বুক চেয়ে পাঠানো হচ্ছে।
৩) পরিচলন সমিতির বৈঠক নিয়ম মেনে হতো কিনা তার জন্য রেজোলিউশন চাওয়া হচ্ছে।
৪) নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে আগে থেকে কি ব্যবস্থা নিয়েছিল আর এখন কি ব্যবস্থা নিচ্ছে তাও জানাতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
৫) ২০১৯ সালের পর থেকে কলেজগুলিতে ভোট নেই তাহলে কেন ইউনিয়নরুম ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হল না?
৬) কলেজকে এক্সামিনেশন সেন্টার করা যায় নাকি, সেটা দ্রুত জানাতে হবে পুলিশের সঙ্গে কথা বলে।
৭) পুলিশের সঙ্গে দ্রুত কথা বলে জানাতে হবে কবে থেকে পঠন-পাঠন স্বাভাবিক করা যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 03, 2025 1:57 AM IST