মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South Calcutta Law College: সাউথ ক্যালকাটা ল’ কলেজকাণ্ডে তদন্তের প্রয়োজনে এ বার নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গেল পুলিশSouth Calcutta Law College police takes the victim student to the spot for the sake of reconstruction of the crime

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


Last Updated:

South Calcutta Law College:নিগৃহীতার বিবরণ থেকে ডায়াগ্রাম বানিয়ে সব কিছু সরেজমিনে দেখা হচ্ছে৷ এই পুনঃ-প্রক্রিয়া আগামিদিনে মামলার বিচারপ্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠবে বলেই ধারণা তদন্তকারীদের

গত ২৫ জুন গড়িয়াহাটে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগগত ২৫ জুন গড়িয়াহাটে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ
গত ২৫ জুন গড়িয়াহাটে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ

কলকাতা: সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে নির্যাতনকাণ্ডে তদন্তের প্রয়োজনে এ বার নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গেল পুলিশ৷ ইতিমধ্যেই লিখিত আকারে যে অভিযোগ তিনি দিয়েছেন সেখানে বিবরণ দিয়েছেন৷ সেই বিবরণ অনুযায়ী কোন সময় কোথায়, কোথায় কী কী তার সঙ্গে ঘটেছে, পুরো ঘটনাশৃঙ্খল খতিয়ে দেখা হবে৷ নিগৃহীতার বিবরণ থেকে ডায়াগ্রাম বানিয়ে সব কিছু সরেজমিনে দেখা হচ্ছে৷ এই পুনঃ-প্রক্রিয়া আগামিদিনে মামলার বিচারপ্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠবে বলেই ধারণা তদন্তকারীদের৷

এর পর অভিযুক্তদের দিয়ে এই তদন্ত-প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হবে৷ অভিযোগকারিণী এবং অভিযু্ক্ত-দু’ তরফের উভয় দিকেই এই প্রক্রিয়ার পর সেই তথ্য যাচাই করা হবে৷ প্রসঙ্গত গত ২৫ জুন গড়িয়াহাটে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ অভিযোগ দায়ের হওয়ার পরই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এই ঘটনার তদন্তে শনিবার যে পাঁচ সদস্যের সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে থাকছেন এসি (এসএসডি) প্রদীপ ঘোষাল৷

আরও পড়ুন : ধরিয়ে দিল লঙ্কার গুঁড়ো! প্রেমিকের সঙ্গে মিলে ঘাড়ে পা দিয়ে চেপে স্বামীকে খুন! পুলিশের জালে ঘাতক স্ত্রী

এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে রয়েছেন গণধর্ষণে অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়৷ এ ছাড়াও ওই কলেজের একজন নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০টা বেজে ৫০ মিনিট পর্যন্ত প্রথম ইউনিয়ন রুমে ও তারপরে গার্ড রুমে তাঁর উপরে অত্যাচার চালানো হয়৷ ঠিক সেই সময় কারা কলেজে ঢুকেছিল, ঘটনাস্থলের আশেপাশে যাদের দেখা গেছে তাদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অতন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

South Calcutta Law College: সাউথ ক্যালকাটা ল’ কলেজকাণ্ডে তদন্তের প্রয়োজনে এ বার নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গেল পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর