শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

South Calcutta Law College Incident: ‘জানলা দিয়েও চলছিল নির্যাতনের রেকর্ডিং…’, একা মনোজিৎ নয়, জোড়া মোবাইলে কলেজ কাণ্ডের ভিডিও?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮১ সময় দেখুন


Last Updated:

ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

কলকাতা: একা মনোজিতের মোবাইল নয়, দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর নির্যাতনের ঘটনা দুটি মোবাইলে রেকর্ড করা হয়েছিল৷ ছাত্রীর নির্যাতন কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল কলকাতা পুলিশ৷

আইন কলেজের নিরাপত্তারক্ষী ঘরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইলে রেকর্ড করা হয়েছিল বলে আগেই জানা গিয়েছিল৷ ওই ভিডিও দেখিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগপত্রে দাবি করেছিলেন নির্যাতিতা৷

এ বার তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন অভিযুক্তদের মধ্যে আরও একজনের মোবাইলেও নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়৷ সিকিউরিটি রুমের জানলা থেকেই এই রেকর্ডিং করা হয়েছিল বলে খবর৷

ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷ গতকালই তাঁদের মধ্যে দু জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আজ বাকিদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ৷

এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন ওই নির্যাতিতা ছাডা়ও কলেজের ইউনিয়ন রুমে সকাল থেকেই আরও এক ছাত্রী ছিলেন৷ রাত সাড়ে আটটা নাগাদ সেই ছাত্রী বেরিয়ে যান৷ ওই দিন কলেজে ডে শিফটে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর থেকেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা৷ ওই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

South Calcutta Law College Incident: ‘জানলা দিয়েও চলছিল নির্যাতনের রেকর্ডিং…’, একা মনোজিৎ নয়, জোড়া মোবাইলে কলেজ কাণ্ডের ভিডিও?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom