মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South Dinajpur News: ৫ লাখ টাকায় নতুন মেশিন…! আর টাকা খরচ করে চোখ, মূত্র, রক্ত পরীক্ষা নয়, বিনামূল্যেই সুবিধা মিলবে বালুরঘাটে | south dinajpur balurghat municipality inaugurated modern machine for free several diseases treatment | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

পুরবাসীদের অত্যাধুনিক মানের স্বাস্থ্যপরিষেবা দেওয়ার লক্ষ্যে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে চোখের ভাইরাল অ্যাটাকের পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ডেঙ্গি রোগ পরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনের শুভ উদ্বোধন করা হল।

+

চক্ষু

চক্ষু পরীক্ষার মেশিন 

দক্ষিণ দিনাজপুর: পুরবাসীদের অত্যাধুনিক মানের স্বাস্থ্যপরিষেবা দেওয়ার লক্ষ্যে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে চোখের ভাইরাল অ্যাটাকের পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ডেঙ্গি রোগ পরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনের শুভ উদ্বোধন করা হল। ফিতে কেটে মেশিনের শুভ উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এইসমস্ত মেশিনের ফলে এলাকাবাসীর সুবিধা হল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বর্তমানে কুণ্ডু কলোনি স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসক থাকার পাশাপাশি সুগার, থায়রয়েড সহ নানা রক্তের নমূনা এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সংগ্রহ করা হয়৷ এমনকি স্থানীয় রোগীরা এখানেই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। তবে এবারে নতুন সংযোজন জনসাধারণকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ডেঙ্গি রোগ পরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনের উদ্বোধন হল। ক্ষুদে শিশু থেকে বয়স্ক মানুষদের এই সুস্বাস্থ্য কেন্দ্রে এইসব পরিষেবা মিলবে খুব সহজেই। কাজেই বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা পাবেন মানুষ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সমস্ত পরীক্ষা করতে গেলে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল বা অতিরিক্ত মূল্য দিয়ে বাইরের প্যাথলজিগুলিই ছিল একমাত্র ভরসা। সেখানে বর্তমানে পাড়ার মধ্যে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে থেকেই পাওয়া যাবে এইসব পরিষেবা। একদিকে যেমন সময় বাঁচবে, পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এই ধরনের পরিষেবা হাতের নাগালে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শুধু তাই নয়, খরচের দিকটিও দারুণভাবে কাজে লাগবে সাধারণ মানুষদের। কেননা জেলা হাসপাতালের বাইরে এসব টেস্ট করাতে গেলে হাজার হাজার টাকা খরচ করতে হয়। সেই জায়গায় আর খরচ করতে হবে না। এবিষয়ে পুরাধ্যক্ষ অশোক কুমার মিত্র জানান, “পুরসভার তরফে প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য পরিষেবায় জোর দেওয়া হচ্ছে। এদিন জনসাধারণকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে চক্ষু, ইউরিন ও ডেঙ্গী রোগ পরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনের শুভ উদ্বোধন করা হল। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে স্থানীয়রা।”

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

৫ লাখ টাকায় নতুন মেশিন…! আর টাকা খরচ করে চোখ, মূত্র, রক্ত পরীক্ষা নয়, বিনামূল্যেই সুবিধা মিলবে বালুরঘাটে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর