রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২ টানা ১৬ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু IND vs AFG: Sriganganagar’s Manav Suthar ends Rajasthan’s 12-year Test drought | Cricket News Varanasi To Feature War Between Rama And Kumbhkarna; Peddi Director Reacts To Backlash Over Janhvi Role | Bollywood News শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য

Srirampur Thief Arrest: ৮০ লক্ষের সোনার চেন হাতিয়ে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী! হাওড়া থেকে গ্রেফতার শ্রীরামপুরের সেই চোর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৯ সময় দেখুন


Last Updated:

গত ২৮ মে হুগলির শ্রীরামপুরের একটি সোনার দোকান থেকে সাতটি সোনার চেন ছিনতাই হয়৷ যার মোট দাম ছিল ৮০ লক্ষ টাকা৷

শ্রীরামপুরে সোনার চেন চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত (ডান দিকে)৷ শ্রীরামপুরে সোনার চেন চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত (ডান দিকে)৷
শ্রীরামপুরে সোনার চেন চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত (ডান দিকে)৷

সন্তু মালিক, গড়চুমুক: হুগলির শ্রীরামপুরে সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে ৮০ লক্ষ টাকা দামের সাত-সাতটি সোনার চেন নিয়ে চম্পট৷ গত ২৮ মে চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল৷ ভাইরাল হয়েছিল গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ৷

অভিনব এই ছিনতাইয়ের ঘটনার এক সপ্তাহের মাথায় অভিযুক্ত সুশান্ত দাসকে গ্রেফতার করল পুলিশ৷ বৃহস্পতিবার হাওড়ার গড়চুমুকে অভিযুক্তের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন:

গত ২৮ মে হুগলির শ্রীরামপুরের একটি সোনার দোকান থেকে সাতটি সোনার চেন ছিনতাই হয়৷ যার মোট দাম ছিল ৮০ লক্ষ টাকা৷ ওই দোকানে বেশ কয়েকবার ক্রেতা সেজে প্রথমে যায় অভিযুক্ত সুশান্ত৷ প্রথমে একটি রুপোর চেন, তার পর রুপোর আংটি এবং গত ২৬ মে একটি সোনার চেন কেনে সে৷ গত ২৮ মে সন্ধ্যায় সেই সোনার চেন বদলের নাম দিয়েই ফের ওই দোকানে যায় সে৷ এর পর দোকানের মহিলা কর্মী সুশান্তকে দেখানোর জন্য বেশ কয়েকটি চেন বের করলে সেগুলি ছিনিয়ে নিয়ে পালায় অভিযুক্ত৷

ঘটনার পরই শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়৷ সিসিটিভি-তেই অভিযুক্তের মুখ পরিষ্কার দেখা গিয়েছিল৷ পুলিশ জানিয়েছিল, অভিযুক্ত আগেও এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷ ফলে সুশান্তকে শনাক্ত করতে খুব বেশি বেগ পেতে হয়নি পুলিশকে৷ কিন্তু সে কোথায় গা ঢাকা দিয়েছে, তার খোঁজ চালাতে থাকে পুলিশ৷ শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গড়চুমুকে হানা দেয় শ্যামপুর থানার পুলিশ৷ শ্বশুরবাড়ি থেকেই গ্রেফতার করা হয় সুশান্তকে৷ অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু সোনার গয়নাও উদ্ধার হয়েছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Srirampur Thief Arrest: ৮০ লক্ষের সোনার চেন হাতিয়ে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী! হাওড়া থেকে গ্রেফতার শ্রীরামপুরের সেই চোর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom