Last Updated:
এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। সূত্রের খবর, সম্প্রতি তদন্তের সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অডিও ক্লিপ হাতে এসেছে তদন্তকারীদের। সেই ক্লিপে পাঁচজনের কথোপকথনের সূত্রে এবার ওই পাঁচ ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং আগামী ১২ জুন তারিখে শুনানির দিন ধার্য করা হয়েছে।
সিবিআইয়ের দাবি, এই পাঁচজনের কথোপকথন রয়েছে বাজেয়াপ্ত অডিও ক্লিপে। ফলে তদন্তের স্বার্থে তাঁদের গলার স্বর পরীক্ষার প্রয়োজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
জানা গিয়েছে, এই পাঁচজনের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য এখনও জেল হেফাজতে রয়েছেন। নাইসারের কর্মী নীলাদ্রি সাহা জামিনে মুক্ত। বাকি দুই এসএসসি আধিকারিক পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে সিবিআই।
তদন্তে এই অডিও ক্লিপ বড় হাতিয়ার হতে পারে বলেই মনে করছে সিবিআই। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এবার আদালতের অনুমতি নিয়ে কণ্ঠস্বরের ফরেনসিক নমুনা সংগ্রহের প্রস্তুতি শুরু। ১২ জুনের শুনানির দিকেই এখন নজর তদন্তকারীদের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 06, 2025 6:23 PM IST