বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত ইবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

SSC Model Answer Paper: এসএসসি-র নবম-দশমের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ! চ্যালেঞ্জ করার সুযোগ কবে থেকে? | শিক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


Last Updated:

নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

এসএসসি-র নবম এবং দশমের নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ গত ৭ সেপ্টেম্বর মোট ১১ টি বিষয়ের পরীক্ষা নিয়েছিল এসএসসি৷ প্রত্যেকটি বিষয়েরই মডেল উত্তরপত্র আপলোড করা হল এসএসসির ওয়েবসাইটে। ১১টি বিষয়ের মোট ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর প্রকাশ করা হয়েছে৷

আগামী ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা এই মডেল উত্তরপত্র নিয়ে নিজেদের মতামত জানিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন পরীক্ষার্থীরা৷ তার জন্য ১০০ টাকা করে জমা করতে হবে পরীক্ষার্থীদের৷ বিশেষজ্ঞ কমিটির সুপারিশে তাদের মতামত সঠিক হলে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এ দিন এসএসসি-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে৷

সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি৷ নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া স্কুল সার্ভিস কমিশন৷ সেই কারণেই মডেল উত্তরপত্র প্রকাশ করল কমিশন৷

নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷ আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের মডেল উত্তরপত্র প্রকাশিত হওয়ার কথা৷

বাংলা খবর/ খবর/শিক্ষা/

SSC Model Answer Paper: এসএসসি-র নবম-দশমের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ! চ্যালেঞ্জ করার সুযোগ কবে থেকে?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর