শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

SSC Tainted List: প্রাক্তন জেলা সভাধিপতি, তৃণমূল ছেড়ে বিজেপির নেত্রী! অযোগ্যদের তালিকায় নাম বেরোতেই উধাও কবিতা | শিক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৫ সময় দেখুন


Last Updated:

২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনি৷

উত্তর দিনাজপুরের ইটাহারের স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরের ইটাহারের স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন কবিতা বর্মন৷
উত্তর দিনাজপুরের ইটাহারের স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন কবিতা বর্মন৷

মুক্তা সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি৷ আবার স্কুলের শিক্ষিকাও ছিলেন৷ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ এত দাপুটে নেত্রী হয়েও শেষ রক্ষা হল না৷ শনিবার সন্ধ্যায় এসএসসি-র প্রকাশিত ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি নেত্রী কবিতা বর্মনের নামও৷ যদিও তালিকা প্রকাশের পর কবিতা বর্মনের বাড়িতে গিয়ে তাঁর দেখা মেলেনি৷

২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনি৷ যদিও এ দিন অযোগ্যদের তালিকায় নাম প্রকাশের পর রায়গঞ্জের চণ্ডীতলা ওই বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি৷

তবে একা কবিতা নন, এ দিন অযোগ্যদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, তার মধ্যে রাজনৈতিক পদে থাকা অনেকেরই নাম রয়েছে বলে খবর৷ রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের আত্মীয়দের নামও রয়েছে তালিকায়৷ বিভিন্ন জেলা থেকেই এই ধরনের খবর উঠে আসছে৷

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷

বাংলা খবর/ খবর/শিক্ষা/

SSC Tainted List: প্রাক্তন জেলা সভাধিপতি, তৃণমূল ছেড়ে বিজেপির নেত্রী! অযোগ্যদের তালিকায় নাম বেরোতেই উধাও কবিতা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom