মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

SSC: সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্তকে আদালতে চ‍্যালেঞ্জ বঞ্চিতদের, হাইকোর্টে মামলা দায়ের SSC Deprived candidate files a case challenging group C and group d candidates allowances

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


Last Updated:

SSC: গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল বঞ্চিত নিয়োগপ্রার্থীরা

সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্তকে আদালতে চ‍্যালেঞ্জ বঞ্চিতদের, হাইকোর্টে মামলা দায়েরসরকারের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্তকে আদালতে চ‍্যালেঞ্জ বঞ্চিতদের, হাইকোর্টে মামলা দায়ের
সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্তকে আদালতে চ‍্যালেঞ্জ বঞ্চিতদের, হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা: চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা দিচ্ছে রাজ‍্য সরকার। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল বঞ্চিত নিয়োগপ্রার্থীরা। জরুরী মামলার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার।

সূত্রের খবর, ভাতা ঘোষণার পর সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় রাজ‍্য। মঙ্গলেই রাজ‍্যের সিদ্ধান্তকে চ‍্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বঞ্চিত নিয়োগপ্রার্থীরা। বৃহস্পতিবার এই মামলার শুনানি, জানালেন বিচারপতি।

প্রসঙ্গত, এপ্রিল মাসের হিসাবে অনুসারে গ্রুপ সি কর্মীরা পাবেন ২৫ হাজার টাকা করে ভাতা। আর গ্রুপ ডি কর্মী পাবেন ২০ হাজার টাকা করে ভাতা। মন্ত্রীসভার বৈঠকের পর এমনটাই ঘোষণা করে রাজ‍্য সরকার। গত ১৪ মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রুপ সি ও গ্রুপ ডি-র মাইনে পাচ্ছেন না যাঁরা, সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম। আমরা একটা পলিসি তৈরি করেছি। এখানে পিল খেলে কিল দেয়। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অধীনে ২০২৫-এর ১ এপ্রিল থেকে গ্রুপ সি ২৫ হাজার ও গ্রুপ ডি ২০ হাজার টাকা করে পাবে।’।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজারের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন। রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না-হাওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। সে কারণেই বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

SSC: সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতার সিদ্ধান্তকে আদালতে চ‍্যালেঞ্জ বঞ্চিতদের, হাইকোর্টে মামলা দায়ের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর