সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

Student Missing : ‘হাঁটতে যাচ্ছি’ বলে বেরিয়ে গেল ছেলে, আর ফেরেনি! ফলাফলের দিনেই নিখোঁজ খড়দহের ছাত্র | student-missing-khardah-class-seven-boy-went-for-walk-on-exam-result-day-family-searching | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ সময় দেখুন


Last Updated:

Student Missing : হাঁটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল খড়দহের বাসিন্দা সপ্তম শ্রেণীর পড়ুয়া। তার স্কুলের পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। চলছে খোঁজ।

ছেলের চিন্তায় পরিবারের সদস্যরা।ছেলের চিন্তায় পরিবারের সদস্যরা।
ছেলের চিন্তায় পরিবারের সদস্যরা।

খরদহ, উত্তর ২৪ পরগণা, সুবীর দে : হাঁটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। সোমবার সকালে খড়দহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পানশিলা খাল পাড় এলাকার বাসিন্দা সম্রাট দাস হাঁটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি তার।

নিখোঁজ ছাত্র সম্রাট খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন তার স্কুলের পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে ছাত্রটি বাড়ি থেকে বেরিয়ে গেল বা কোথায় গেল, সেব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেননি তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন : চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফিরবে হারানো মূল্যবোধ! আর কী চমক থাকছে ‘কে’ সেক্টরের পুজোয়?

ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রটির পরিবারের তরফ থেকে রহড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্র সম্রাটের উদ্বিগ্ন মা জানিয়েছেন, ছেলের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ফলাফলের ব্যাপারে ছেলেকে আমরা কিছুই বলিনি। তবুও ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল, বা কেন বাড়ি ফিরে এল না তা সঠিক বলতে পারব না। কিন্তু সবমিলিয়ে চিন্তায় রয়েছেন পরুবারের সদস্যরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom