মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Success Story: বোমা ও গুলিতেই পরিচিতি ওই এলাকার ! SSC GD পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভাটপাড়ার নাম উজ্জ্বল করলেন শিবম | শিক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে শিবমকে সংবর্ধনা দেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াংশু পান্ডে। একইসঙ্গে গুরুকুলের কর্ণধার ও শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করা হয়। বোমা ও গুলির জন্য পরিচিত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে শিবমের এই সাফল্য এক নতুন দিশা দেখিয়েছে।

+

বোম

বোম ও গুলির পরিচিতি ভাটপাড়া এলাকা থেকে  দেশের মধ্যে এসএসসি জিডি পরীক্ষায় প্রথম 

শুভজিৎ সরকার, কাকিনাড়া: দেশের মধ্যে SSC GD পরীক্ষায় প্রথম, জগদ্দলের শিবমের কৃতিত্বে গর্বিত কাঁকিনাড়া-সহ গোটা বাংলা। এসএসসি জিডি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জগদ্দলের পুরানী বাজারের বাসিন্দা শিবম চৌধুরী। তিনি কাঁকিনাড়ার কাটাডাঙ্গা রোডের শান্তিনগরের গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউশনের ছাত্র। সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে শিবমকে সংবর্ধনা দেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াংশু পান্ডে। একইসঙ্গে গুরুকুলের কর্ণধার ও শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করা হয়। বোমা ও গুলির জন্য পরিচিত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে শিবমের এই সাফল্য এক নতুন দিশা দেখিয়েছে।

শিবম জানায়, মানুষের রূপে জন্ম নিয়ে কিছু এমন কাজ করা উচিত যাতে বাবা-মা এবং সমাজ গর্বিত হতে পারে। সে চায়, এলাকার সব ছেলে-মেয়েই যেন এমন উন্নতি করে যাতে কেউ কাঁকিনাড়ার যুবসমাজকে আর বেকার বলতে না পারে। গুরুকুলের শিক্ষক অমিত শাউ বলেন, “আমি শিবমকে বলেছিলাম র‍্যাঙ্ক ১-১০ এর মধ্যে চাই। কিন্তু সে প্রথম হয়ে আমাদের গর্বিত করেছে।”

তিনি আরও জানান, গুরুকুলে মূলত বেসিক ও ক্যালকুলেশনে জোর দেওয়া হয়। পাশাপাশি, আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী ফি দিতে পারে না, তাদের জন্য ছাড় রয়েছে। শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। তাদের লক্ষ্য, কাঁকিনাড়ার চেহারা বদলে দেওয়া।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

বোমা ও গুলিতেই পরিচিতি ওই এলাকার ! SSC GD পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভাটপাড়ার নাম উজ্জ্বল করলেন শিবম



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর